Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারী বর্ষণের সঙ্গে ভূমিধস, কর্নাটকে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

ভারী বর্ষণের সঙ্গে ভূমিধস, কর্নাটকে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

Online Desk মে 31, 2025
20250531_155342.jpg

ওঙ্কার ডেস্ক: ভারী বর্ষণ, আর তার জেরে কর্নাটকের একাধিক জায়গায় ভূমি ধস। কোথাও আবার জমা জলে জনজীবন বিপর্যস্ত। প্রাকৃতিক বিপর্যয়ে বেসামাল দক্ষিণ পশ্চিমের এই রাজ্য। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অতিবৃষ্টিতে কর্নাটকের ৩১ জেলার বিভিন্ন জায়গায় বন্যা ও জমা জলের সমস্যা তৈরি হয়েছে। দক্ষিণ কর্নাটকের মেঙ্গালুরুর পাহাড়ি এলাকার বিভিন্ন জায়গায় ভূমি ধসের ঘটনা ঘটেছে। ধসের ফলে প্রাণ হারিয়েছেন অন্তত আট জন। পাশাপাশি বন্যা ও জমা জলে প্রাণ হারিয়েছেন ৬৭ জন। কর্নাটকের রাজধানী শহর বেঙ্গালুরুতেই জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। কিন্তু কেন এমন বিপর্যয়? কর্নাটকের সরকারি সূত্রের দাবি, রাজ্যের নিকাশি ব্যবস্থা ও খালগুলির বেশির ভাগ জবরদখ হয়ে গিয়েছে। কার্যত অস্তিত্ব নেই আর সেগুলির। আর তার জেরে বিভিন্ন জায়গায় জল জমে সমস্যা তৈরি হয়েছে। কর্নাটকের সেচ দফতরের দাবি, তারা ৪১ হাজার নিকাশি খাল দেখভাল করে। কিন্তু এগুলির ১৪ হাজারই জবরদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ।

বিপর্যয়ের মুখে পড়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, চলতি বছরে বর্ষা আসার আগেই রাজ্যে দেড়শো শতাংশের বেশি বৃষ্টি হয়ে গিয়েছে। যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বর্তমানে প্রায় ২০ লক্ষ মানুষ বিপন্ন। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চায়নি কর্নাটকের কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের দুর্যোগ মোকাবিলা দফতরের হাতে হাজার কোটি টাকা আছে। সেই টাকা থেকে বিপর্যয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ি তৈরি ও সংস্কার করে দেওয়া হবে।

Post Views: 173

Continue Reading

Previous: জামাইষষ্ঠীর বাজারে নাভিশ্বাস শ্বশুর শাশুড়ীর, তবু আপ্যায়নে ঘাটতি হলে চলে !
Next: বিজেপি নেতার বিরুদ্ধে বাটনায় মহিলাকে মারধরের অভিযোগ ! ‘তৃণমূলের চক্রান্ত’ বলছেন অভিযুক্ত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.