Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রমরমিয়ে চলছিল জাল ওষুধ বিক্রি, সোদপুরের একটি দোকান সিল করল পুলিশ

রমরমিয়ে চলছিল জাল ওষুধ বিক্রি, সোদপুরের একটি দোকান সিল করল পুলিশ

Online Desk এপ্রিল 4, 2025
hfhrshyfrdygrseyhr.png

ওঙ্কার ডেস্ক : জাল ওষুধ বিক্রির অভিযোগে বৃহস্পতিবার রাতে ব্যাপক বিক্ষোভ দেখা গেল সোদপুরে। পরিস্থিতি সামাল দিতে চটজলদি ঘটনাস্থলে পৌঁছোয় খড়দহ থানার পুলিশ। দোকানটি আপাতত সিল করে দিয়েছে পুলিশ। উপভোক্তার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিককে।

সুত্রের খবর, বৃহস্পতিবার রাতে এক মহিলা তার সন্তানের জন্য সোদপুরের নীলগঞ্জ রোডের উপরের একটি দোকান থেকে ওষুধ কেনেন। তারপরই ওই ওষুধ খেয়ে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ করেন শিশুটির মা । এরপর ওই মহিলা দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষ। জাল ওষুধ বিক্রির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। দোকানের মালিক অবশ্য জাল ওষুধের বিষয়টি অস্বীকার করেছে। খবর যায় খড়দহ থানায়। থানা থেকে পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ইতিমধ্যেই বাজারে ছড়িয়েছে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ। তার মাঝেই এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় সোদপুর এলাকায়। ইতিমধ্যে জাল ওষুধের দৌরাত্ম নিয়ে তৎপর হয়েছে প্রশাসন। তার জেরে কলকাতার চারটি ওষুধের কারখানায় হানা দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড । বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত কুড়ি লক্ষ টাকার জাল ওষুধ।

রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে জানা গেছে, সড়কপথে রাজ্যে ঢুকছে প্রচুর জাল ওষুধ। আসছে মূলত ওড়িশা, বিহার থেকে। দূরপাল্লার বাসে বাংলায় ঢুকছে বাক্স ভর্তি এইসব ওষুধ। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পৃথ্বী বসু বলেন, “আমি অনুরোধ করছি, ডিসকাউন্টের চক্কর বন্ধ করতে দোকানের সামনে সাইনবোর্ডগুলো যেন সরিয়ে নেয় রিটেলাররা।” FMRAI-এর সদস্য শান্তনু মিত্র বলেন, “কোম্পানি তো জাল ওষুধ বানাচ্ছে না। জাল ওষুধ বানাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। জাল ওষুধ কোনওভাবে ঢুকে পড়ছে। এই ফাঁক ফোকর বন্ধ হওয়া দরকার। ডিসকাউন্ট দিয়ে ওষুধ বিক্রি একটা অতল গহ্বর যার কোনও শেষ নেই।”
তবে কেন এই জাল ওষুধ বিক্রি হচ্ছে বাজারে ? জানা যাচ্ছে খাঁটি ওষুধ বিক্রি করে যে লাভ মিলছে তার দ্বিগুণ লাভ মিলছে জাল ওষুধ বিক্রি করে । সেই কারণেই বাজারে ঘুরছে জাল ওষুধ ।

Post Views: 281

Continue Reading

Previous: ৪২ ঘন্টা পার, এখনও তুরস্কে আটকে লন্ডন থেকে মুম্বইগামী ২৫০ যাত্রী
Next: বিহার বিধানসভা ভোটের আগে ওয়াকফ বিল সমর্থন করে বিপাকে নীতিশের দল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.