Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহার বিধানসভা ভোটের আগে ওয়াকফ বিল সমর্থন করে বিপাকে নীতিশের দল

বিহার বিধানসভা ভোটের আগে ওয়াকফ বিল সমর্থন করে বিপাকে নীতিশের দল

Online Desk এপ্রিল 4, 2025
IMG-20250404-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা ভোট। তার আগে সংসদে সংশোধিত ওয়াকফ বিলকে সমর্থন করে বিপাকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ। সংশোধিত ওয়াকফ বিল সমর্থন করার কারণে ইতিমধ্যে দলের দুই প্রভাবশালী মুসলিম নেতা নীতিশের হাত ছাড়ার ঘোষণা করেছেন। লাইনে আরও এক জন মুসলিম নেতা রয়েছেন বলে জানা যাচ্ছে।

সংশোধিত ওয়াকফ বিল মুসলিমদের স্বার্থ বিরোধী বলে সংসদে সরব হয়েছে তৃণমূল, কংগ্রেস-সহ একাধিক দল। যদিও বিহারের শাসকদল জেডিইউ -এর সাংসদরা সংসদে মোদী সরকারের আনা এই বিলকে সমর্থন করেছেন। কিন্তু দলের মধ্যে থাকা মুসলিম নেতৃত্ব দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। ফলে ইতিমধ্যে বিদ্রোহী হয়ে উঠেছেন তাঁদের একাংশ। জেডিইউ এর দুই প্রভাবশালী মুসলিম নেতা কাশিম আনসারি এবং মহম্মদ নওয়াজ মালিক বৃহস্পতিবারই দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। সূত্রের খবর, তাঁরা লালুপ্রসাদ যাদবের দল আরজেডিতে যোগ দিতে পারেন। দল ছাড়ার পথে আরও যে নেতা পা বাড়িয়ে রেখেছেন বলে জল্পনা তৈরি হয়েছে, তিনি হলেন গুলাম ঘাউস।

উল্লেখ্য, বুধবার লোকসভায় সংশোধিত ওয়াকফ বিল পাশ হয়েছে। তার আগেই বিহারের বিধান পরিষদের সদস্য গুলাম ঘাউস এই বিলকে ‘মুসলিম বিরোধী’ হিসেবে আখ্যায়িত করেন। এই নেতা নীতিশের ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু তাই নয়, দলীয় নেতৃত্বের কাছে আবেদন করেছিলেন এই বিল যাতে সমর্থন না কর হয় সে বিষয়ে। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তাঁর কথায় কর্ণপাত করেনি। সংসদের উভয় কক্ষে সংশোধিত ওয়াকফ বিল পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার। বর্তমানে জেডিইউ এর মুসলিম নেতারা দল ছাড়ার যে হিড়িক তৈরি করছে আসন্ন নির্বাচনে নীতিশ কুমার যথেষ্ট বিপাকে পড়বেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 269

Continue Reading

Previous: রমরমিয়ে চলছিল জাল ওষুধ বিক্রি, সোদপুরের একটি দোকান সিল করল পুলিশ
Next: চাকরি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ, বিকাশভবনে ঢোকার চেষ্টা এবিভিপির, খণ্ডযুদ্ধ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.