Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাকরি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ, বিকাশভবনে ঢোকার চেষ্টা এবিভিপির, খণ্ডযুদ্ধ

চাকরি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ, বিকাশভবনে ঢোকার চেষ্টা এবিভিপির, খণ্ডযুদ্ধ

Online Desk এপ্রিল 4, 2025
ABVP-1.jpg

মানস চৌধুরী, কলকাতা: শুক্রবার যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি বাতিল হওয়ার প্রতিবাদে এবিভিপির ডাকে বিকাশ ভবন অভিযানে পথে নেমেছিলেন বহু সদস্য। ব্যানার হাতে মিছিল করে বিক্ষোভ দেখাতে দেখাতে বিকাশ‌ভবনের সামনে পৌঁছায় তারা। সেসময় বিকাশ ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ছিল। অশান্তি ঠেকাতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। বিকাশ ভবনে ঢুকতে না পেরে গেটের সামনেই অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন ABVP সদস্যরা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে এস এস সি ২০১৬ এর সম্পূর্ণ প্যানেল বাতিল হয়। চাকরি হারায় প্রায় ২৬০০০ হাজার স্কুল শিক্ষক ও শিক্ষায়তন কর্মী। রায় শোনার পর মানসিক ভাবে ভেঙে পড়েন তারা। তবে রায় জারি হবার পর থেকেই রাজ্য সরকারকে এই দূর্নীতির জন্য ভর্ৎসনা করেছেন সুকান্ত থেকে শুভেন্দু সহ বিজেপির সকলেই। এই ইস্যুতে শুক্রবার পথে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিসদ বা এবিভিপি।

বিকাশ ভবনের সামনে পৌঁছে তাঁরা রাজ্য সরকারের শিক্ষা দফতরে যাবার দাবি জানায়। পুলিশ বাঁধা দিলে ব্যারিকেড ভাঙচুরের চেষ্টা করে তারা। কিছু সদস্য ব্যারিকেডের উপর উঠে প্রতিবাদ দেখাতে থাকে। শুরু হয় পুলিশি তৎপরতা। দেখা যায়, নারী পুরুষ নির্বিশেষে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিসন ভ্যানে তুলতে থাকে পুলিশ বাহিনী। কিছু এবিভিপি সমর্থককে বিধাননগর থানায় নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর। এবিভিপি সদস্যদের পাল্টা হুঁশিয়ারি ঢুকতে না দেওয়া পর্যন্ত বিক্ষোভ জারি রাখবেন তারা।

Post Views: 345

Continue Reading

Previous: বিহার বিধানসভা ভোটের আগে ওয়াকফ বিল সমর্থন করে বিপাকে নীতিশের দল
Next: মোদীর সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাইলেন ইউনুস

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.