Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মোদীর সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাইলেন ইউনুস

মোদীর সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাইলেন ইউনুস

Online Desk এপ্রিল 4, 2025
20250404_155925.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গ তুললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সূত্রের খবর, ব্যাঙ্ককে হওয়া ওই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন মহম্মদ ইউনুস। দুই রাষ্ট্র প্রধানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে ঢাকা।

শুক্রবার দুপুরে থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত হয় ইউনুস-মোদি বৈঠক। সেই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলি নিয়ে কথা হয়েছে। আলোচনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যেসব উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার জল চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে।’

ব্যাঙ্ককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার দুপুরে বৈঠকে বসেন ইউনুস এবং মোদী। মহম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদীর সঙ্গে এটি তাঁর প্রথম বৈঠক। এর আগে বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা আয়োজিত নৈশভোজে মোদী এবং ইউনুসকে পাশাপাশি দেখা গিয়েছিল। সে সময় দুই রাষ্ট্র প্রধান কুশল বিনিময়ও করেন।

উল্লেখ্য গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত ছাত্র বিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়েন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এর আগে তাঁকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি দিয়েছিল ঢাকা। কিন্তু ভারতের তরফে সেই চিঠির কোনও জবাব দেওয়া হয়নি। এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কাছে হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তুললেন ইউনুস। এখন দেখার জল কত দূর গড়ায়।

Post Views: 287

Continue Reading

Previous: চাকরি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ, বিকাশভবনে ঢোকার চেষ্টা এবিভিপির, খণ্ডযুদ্ধ
Next: তীব্র গরম থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
TRUMP-NETENYAHU.png

ওয়াশিংটনের থেকে বিরুপ মন্তব্যের কারণে নেতিনয়াহুকে চরম তুলোধোনা ট্রাম্পের

Online Desk জুন 17, 2026
narendra-modi.png

জি-৭ মঞ্চে ট্রাম্পের সামনেই ভারতীয় নাবিকদের মৃত্যুর প্রসঙ্গ তুললেন মোদী; সমুদ্র নিরাপত্তা নিয়েও দিলেন বার্তা

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.