Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কৃষকদের ‘দিল্লি চলো’ মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ

কৃষকদের ‘দিল্লি চলো’ মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ

Online Desk ডিসেম্বর 8, 2024
Farmer-dd.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: শুক্রবারের পর রবিবারও কৃষকদের দিল্লি চলো অভিযান ঘিরে উত্তেজনা।কৃষকদের মিছিলে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ। ফের শম্ভু সীমান্তে আটক কৃষকেরা।ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব এবং পেনশনের ব্যবস্থা-সহ একগুচ্ছ দাবিতে ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছেন পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। রবিবার সেই মিছিল পৌঁছয় পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায়। সেখান থেকে কৃষকদের মিছিল দিল্লির দিকে এগোতেই কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কাঁদানে গ্যাসের ফলে জখম হয়েছেন তিন কৃষক। এর আগে শুক্রবারও পুলিশ কৃষকদের মিছিলে কাঁদানে গ্যাস ছুঁড়েছিল। সেদিন অসুস্থ হয়ে পড়েছিলেন অন্তত ছয় জন কৃষক।
শুক্রবার দিল্লি অভিযানের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি। কিন্তু সেদিন পুলিশের বাধার মুখোমুখি হয়ে নতুন করে আবার কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। রবিবারও দিল্লি অভিযানের ডাক দেন তাঁরা। সংযুক্ত কিসান মোর্চা এবং কিসান মজদুর মোর্চা, দুই সংগঠনের তরফে রবিবার মিছিলের ডাক দেওয়া হয়। এদিন ১০১ জন কৃষকের মিছিলে অনুমতি দিয়েছিল পুলিশ। কিন্তু এদিন যখন কৃষকরা শম্ভু সীমানায় পৌঁছন তখন তাঁদেরকে আটকে দেওয়া হয়। পুলিশের দাবি, ১০১ জনকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এদিন যাঁরা মিছিলে এসেছেন তাঁরা ওই ১০১ জনের কেউ নন। যা নিয়ে শুরু হয় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি। উত্তেজনা তৈরী হলে পুলিশ বেশ কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটায়।

Post Views: 519

Continue Reading

Previous: ঠান্ডায় কি চুলের বেহাল দশা ? ভুল হয়ত দৈনন্দিন অভ্যাসে
Next: মালদায় “জুয়া ” মেলা, পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে খেলায় মত্ত মহিলারাও

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.