Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মাঝ সমুদ্রে দুই ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ৮ মৎস্যজীবী

মাঝ সমুদ্রে দুই ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ৮ মৎস্যজীবী

Online Desk আগস্ট 9, 2025
20250808_175145.jpg

ওঙ্কার ডেস্ক : মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে বিপত্তি। একটি ট্রলারের সঙ্গে আরেকটি ট্রলারের সংঘর্ষের ফলে ডুবে গেল একটি নৌযান। যার ফলে তাতে থাকা মৎস্যজীবীদের মধ্যে ৮ জন এখনও নিখোঁজ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাংলাদেশে বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে।নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বাংলাদেশের কোস্টগার্ড।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডুবে যাওয়া ট্রলারটিতে ১৯ জন মৎস্যজীবী ছিলেন। দুর্ঘটনার পর ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৮ জনের এখনও কোনও হদিশ মেলেনি। নিখোঁজ মৎস্যজীবীদের সবাই বাংলাদেশের নোয়াখালীর বাসিন্দা। যারা নিখোঁজ তাদের মধ্যে চার জনের নাম জানা গেছে। তাঁরা হলেন জামাল উদ্দিন, আবুল বাশার, ফারুক ও ইদ্রিস।

বাংলাদেশের কোস্টগার্ড এর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, যে ট্রলারটি ডুবে গিয়েছে সেটির মালিক শুক্রবার বিষয়টি কোস্টগার্ডকে জানিয়েছেন। এরপর নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে কোস্টগার্ড। কী ভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল? ট্রলারের মালিক মিরাজ সংবাদ মাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। দুপুরে অন্য একটি মাছ ধরার ট্রলারের সঙ্গে সেটির ধাক্কা লাগে। সেই ধাক্কার অভিঘাতে ট্রলারটি ডুবে যায়। তাতে থাকা ১১ জনকে অন্য একটি নৌকা উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনও পর্যন্ত আট জনকে পাওয়া যায়নি।

Post Views: 199

Continue Reading

Previous: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা, কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ
Next: এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাল চিন

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.