Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে ফের এফআইআর, পুলিশের কাজে বাধাদানের অভিযোগ

রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে ফের এফআইআর, পুলিশের কাজে বাধাদানের অভিযোগ

Online Desk অক্টোবর 8, 2026
rahul-priyanka.jpg

ওঙ্কার ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। এবার তাঁদের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন তাঁরা পুলিশের কাজে বাধা দিয়েছেন। পুলিশের উপর হামলার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। নতুন এফআইআর-এ রাহুল ও প্রিয়ঙ্কার পাশাপাশি কংগ্রেসের কয়েক জন নেতা এবং কর্মী-সমর্থকের নামও রয়েছে।

দিল্লি পুলিশের দাবি, বুধবারের বিক্ষোভের ঘটনায় মোট ৯১ জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে বিরোধী জোটের সাংসদদের পাশাপাশি বিভিন্ন দলের কর্মী-সমর্থকরাও ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবারের পর বুধবারও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়ে পথে নামেন ‘ইন্ডিয়া’ জোটের বিরোধী সাংসদেরা। তাঁরা বাসে করে যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই দিল্লি পুলিশ তাঁদের বাস থামিয়ে দেয়। এরপর কয়েক জন বিরোধী সাংসদ বাসের ছাদে উঠে প্রতিবাদ শুরু করেন। পরে রাহুল ও প্রিয়ঙ্কা-সহ অন্য সাংসদেরা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। মঙ্গলবারের মতোই তাঁদের সেখান থেকে টেনে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পরে তাঁদের আটক করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে নির্বাচন সদনের দিকে মিছিল করছিলেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদেরা। সেই সময় রাহুল-প্রিয়ঙ্কা-সহ কয়েক জন আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন বলে পুলিশের অভিযোগ। সেখানে ঢোকার জন্য তাঁদের কাছে কোনও আগাম অনুমতি ছিল না বলে দাবি পুলিশের। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পর বুধবার রাহুল, প্রিয়ঙ্কা-সহ বিরোধী সাংসদদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই ঘটনার পর আবার নতুন করে এফআইআর দায়ের হল সনিয়াপুত্র ও কন্যার বিরুদ্ধে।

Continue Reading

Previous: জ্ঞানেশ-বিরোধী আন্দোলন আরও জোরদারের পথে ‘ইন্ডিয়া’, দিল্লিতে তুঙ্গে পুলিশের প্রস্তুতিও
Next: ‘আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে’, মৃত্যুর ৪ দিন আগে বলেছিলেন নানা

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
nidal.jpg

ফোর্ট হুড হামলায় দোষী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের, প্রশ্ন মানবাধিকার নিয়ে

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.