Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কুম্ভ নেই, গঙ্গাসাগরে বিপুল পুর্ণার্থীর আশা জেলা প্রশাসনের

কুম্ভ নেই, গঙ্গাসাগরে বিপুল পুর্ণার্থীর আশা জেলা প্রশাসনের

Online Desk ডিসেম্বর 31, 2025
G-1.jpg

নিজস্ব প্রতিবেদন, আলিপুর : কুম্ভ নেই, তাই সাগরে এবার আরও বেশি পুণ্যার্থীর সমাগম হবে, এমনটাই মনে করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। বুধবার আলিপুর প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠকে একথা জানালেন দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশ্বাস। এজন্য প্রায় ১৫ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে বলে জানালেন, ক্যানিং-সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বললেন, “প্রশাসন প্রস্তুত। সরকারের সমস্ত দপ্তর সমন্বয় করে গঙ্গাসাগর মেলার কাজ শেষের পথে। এবার ঠান্ডার কারণে কুয়াশা বিপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আগামী ৮ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা। মেলা শুরুর আগে আগামী ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাগরদ্বীপে এসে প্রস্তুতির চূড়ান্ত রূপরেখা খতিয়ে দেখবেন। এবছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড়ের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। চলতি বছরে কুম্ভ মেলা না থাকায় দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর ঢল নামতে পারে সাগরমুখে। সেই কথা মাথায় রেখেই পরিবহন ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, অস্থায়ী শৌচালয় ও বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করছেন মন্ত্রীরা।গঙ্গাসাগর মেলার মূল আকর্ষণ মকর সংক্রান্তির পুণ্যস্নান। চলতি বছরে ১৪ জানুয়ারি, বুধবার মহালগ্নে শুরু হবে স্নানের মাহেন্দ্রক্ষণ। ওই দিন বিকেল ৩টা ১৩ মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করার পর ‘মহা পুণ্যকাল’ শুরু হবে। এই পুণ্যকাল চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ফলে ১৪ ও ১৫ জানুয়ারি—এই দু’দিনই পুণ্যস্নানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এক সময়ে গঙ্গাসাগর ছিল দুর্গম অঞ্চল। তাই তখন থেকে প্রচলিত একটি কথা বলা হত, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু সেই মিথ এখন আর নেই। এখন গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য সরকারের তরফে যে ব্যবস্থাপনা থাকে তাতে সেই মিথ উল্টে গিয়েছে। এখন বলা হয় সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও, দক্ষিণ ২৪ পরগণার জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশ্বাস সহ জেলার অন্যান্য আধিকারিকেরা।

Post Views: 268

Continue Reading

Previous: WRAP-UP 2025 : সংঘর্ষে জর্জিত বিশ্ব
Next: উত্তরে তুষারপাত, দক্ষিণে শীতের আমেজ! কেমন থাকবে বছরের প্রথম দিনের আবহাওয়া?

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.