Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গঙ্গাসাগরে নদী বাঁধে ধ্বস, প্লাবিত এলাকা গৃহহীন ৫০টি পরিবার

গঙ্গাসাগরে নদী বাঁধে ধ্বস, প্লাবিত এলাকা গৃহহীন ৫০টি পরিবার

Online Desk মে 30, 2025
SUNDARBAN-FLUD.jpg

নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ চব্বিশ পরগণা : বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে সুন্দরবনে। এর ফলে একাধিক নদী বাঁধ বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বেগুয়াখালি ও মহিষামারি এলাকায় প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধ্বস নামায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কোথাও কোথাও নদীর জল বাঁধ উপচে গ্রামে ঢুকে পড়েছে।
ধ্বসের খবর পেয়ে সাতসকালে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। এদিকে, রিং বাঁধ তৈরির প্রস্তুতির আগেই মহিষামারিতে প্রায় ৬০০ মিটার বাঁধ ভেঙে পড়ে, জলে তলিয়ে যায় প্রায় ৫০টি পরিবার।
অন্যদিকে, মৌসুনী দ্বীপের বালিয়ারার ক্ষতিগ্রস্ত নদী বাঁধের সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সঙ্গে ছিলেন সেচ দপ্তরের এসডিও, বিডিও, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় প্রধানরা।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুরেও পরিস্থিতি ভয়াবহ। নদী বাঁধ ভেঙে প্রায় ৫০টি পরিবার গৃহহীন হয়ে রাস্তায় ঠাঁই নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা শুরু হলেই নদী বাঁধ মেরামতির কাজের নামে শুরু হয় দুর্নীতি। গ্রীষ্মকালে যখন কাজ করা সম্ভব, তখন কোনও সংস্থা এলাকায় আসে না।
বাসিন্দাদের দাবি, বর্ষাকালে দ্রুত ও নিম্নমানের কাজ করে পুরো অর্থ খরচ দেখানো হয়। ফলে বছর ঘুরতে না ঘুরতেই বাঁধ ভেঙে পড়ছে। কয়েকদিন আগেই বিধায়ক সমীর কুমার জানা রিং বাঁধ তৈরির আশ্বাস দিলেও, তার আগেই পুরো বাঁধ ভেঙে যায়।
গত দু’দিন ধরে টানা ভাঙনের ফলে গ্রামে জল ঢুকে পড়েছে। পশুপাখি, মানুষ—সবাই এখন একমাত্র রাস্তার উপরেই আশ্রিত। বহু ঘরের ভিতরে জল ঢুকে পড়েছে, জিনিসপত্র গুছিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। চোখে জল নিয়ে তাঁরা বলেন, এখনো পর্যন্ত কোনও জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিক তাঁদের খোঁজ নিতে আসেননি।

Post Views: 246

Continue Reading

Previous: নিয়োগের বিজ্ঞপ্তি জারি এসএসসির, কবে এবং কী ভাবে আবেদন জানাতে হবে? রইল খুঁটিনাটি
Next: নয়া নিয়োগে একাধিক পরিবর্তন এসএসসির, জেনে নিন সবিস্তার

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.