Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মকর সংক্রান্তির স্নান, সাগরে পূণ্যার্থীদের ঢল

মকর সংক্রান্তির স্নান, সাগরে পূণ্যার্থীদের ঢল

Online Desk জানুয়ারি 15, 2024
fggg.png

নিজেস্ব প্রতিনিধি, ওঙ্কারঃ মধ্যরাত থেকেই শুরু হয়েছে মকর সংক্রান্তির স্নান। গঙ্গাসাগরের সমুদ্রে নামল পূণ্যার্থীদের ঢল। বিপুল ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ভিড় জমেছে ত্রবেণী ও অজ্য় নদেও।

ঘড়ির কাঁটা ঠিক ১২ টা ১৩ মিনিট ছোঁয়ার পর থেকেই গঙ্গাসাগরের সমুদ্রে নামল পূণ্যার্থীদের ঢল। সকালের আলো ফোটার আগেই পূণ্যস্নান সারলেন বহু মানুষ। মধ্যরাত থেকেই শুরু হয়েছে মকর সংক্রান্তির স্নান। প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগরে ছিল লক্ষাধিক মানুষের ভিড়। সোমবার সকালে সবাই স্নান সেরে পুজো দিতে যান কপিলমুনির আশ্রমে।
মনে করা হচ্ছে এবারের ভিড় সর্বকালীন রেকর্ড তৈরি করবে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, রবিবার বিকেল পর্যন্ত ৬৫ লক্ষ পূণ্যার্থীর সমাগম হয়েছে মেলায়। এত বিপুল ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পাশাপাশি, মানুষ অজয় নদে পুণ্যস্নান সারলেন। সংক্রান্তির দিন দিয়ে সূচনা হয়ে গেল জয়দেবের কেন্দুলি মেলা।
বাউল ফকিরদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মেলা। কথিত আছে, কবি জয়দেব প্রতিবছর মকর সংক্রান্তিতে স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায়। একবার তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং ওই দীর্ঘ পথ পাড়ি দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে যায়। সেই রাত্রে তিনি স্বপ্ন দেখেন তার জন্য মা গঙ্গা উজানে এসে অজয় নদে মিলিত হবেন।
তাই অজয় নদে স্নান করলেই তিনি গঙ্গা স্নানের ফল পাবেন। কবি জয়দেবের সেই স্নান উপলক্ষে প্রতিবছরে মকর সংক্রান্তিতে অজয় নদের তীরে আজও অনুষ্ঠিত হয়ে আসছে পুণ্যস্নান এবং এই মেলা। এদিন, মকর সংক্রান্তি তে পূণ্যতীর্থ ত্রিবেণী গঙ্গার ঘাট স্নান করতে বহু মানুষের ভিড়। কনকনে ঠান্ডায় শুধু হুগলি জেলা নয় বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থী এখানে আসেন পূণ্য স্নান করতে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রয়েছে নজরদারি।

Post Views: 89

Continue Reading

Previous: আমার ছেলেরা মস্তানি করতে পারলে ডার্বি জিতবে, শ্রীনিধিকে হারিয়ে বললেন লাল হলুদ শীর্ষকর্তা
Next: ডার্বি করবে ফয়সালা, ড্র হলে কে যাবে সেমিতে?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.