Skip to content
মার্চ 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যুদ্ধের জেরে গ্যাসের আকাল ভারতে, ৪০ শতাংশ সরবরাহ প্রভাবিত, পরিস্থিতি সামলাতে দিল্লির পরিকল্পনা কী!

যুদ্ধের জেরে গ্যাসের আকাল ভারতে, ৪০ শতাংশ সরবরাহ প্রভাবিত, পরিস্থিতি সামলাতে দিল্লির পরিকল্পনা কী!

Online Desk মার্চ 10, 2026
ISSSS.jpg

ওঙ্কার ডেস্কঃ যুদ্ধ বিধ্বস্ত তেহরান। পশ্চিম এশিয়াইয় যুদ্ধের প্রভাব এবার ভারতে পড়ছে। দেশজুড়ে গ্যাসের আকাল। সমস্যার সম্মুখীন ভারতের সাধারণ মানুষ। রিপোর্ট বলছে, যুদ্ধের জেরে জ্বালানি গ্যাসের সরবরাহ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। কাতার-সহ মধ্যপ্রাচ্যের দেশে উৎপাদন ব্যহত হওয়ায় ভারতে ৪০ শতাংশ সরবরাহ প্রভাবিত হয়েছে। ফলে জ্বালানির দাম বাড়ছে হু হু করে। সংকটজনক এই পরিস্থিতি সামাল দিতে, দেশের শিল্প ক্ষেত্রে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে কেন্দ্রীয় সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানা গিয়েছে, দেশের উৎপাদন ক্ষেত্র যাতে প্রভাবিত না হয় সে কথা মাথায় রেখে সরকার বিতরণ ব্যবস্থা নিয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে। সরকারের তরফে জানা যাচ্ছে, সার উৎপাদন সংস্থাগুলিকে যাতে গ্যাসের ঘাটতিতে না পড়তে হয় তার জন্য এই সেক্টরে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হবে।
গ্যাসের সংকট মেটাতে বিকল্প পথের ব্যবস্থা করেছে সরকার। দেশে মোট চাহিদার ৪০ শতাংশ আসে পশ্চিম এশিয়া থেকে বাকি ৬০ শতাংশ অন্যান্য ক্ষেত্র থেকে। তাই সরকার চেষ্টা করছে অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশ থেকে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে। যাতে ঘাটতি পূরণ করা যায়।
জানা যাচ্ছে, ভারতে ইউরিয়া উৎপাদনের জন্য ব্যবহৃত ৬০% এলএনজি কাতার থেকে আমদানি করা হয়। কাতারের পরিস্থিতি খারাপ। সম্প্রতি কাতারে ইরান হামলা চালানোর ফলে কাতার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। যার ফলে ভারতের সরবরাহ শৃঙ্খলে বড় সমস্যার সৃষ্টি হচ্ছে।

Post Views: 25

Continue Reading

Previous: বেলুড়মঠ-দক্ষিণেশ্বরে পূজো দিলেন জ্ঞানেশ কুমার, ফের উড়ল কালো পতাকা উঠল গো-ব্যাক স্লোগান
Next: রাষ্ট্রপতির বঙ্গ সফরে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি, শাহের মন্ত্রককে রিপোর্ট পাঠাল নবান্ন

সম্পর্কিত গল্প

20251210_164740.jpg

ভেজাল দুধ খেয়ে অন্ধ্রপ্রদেশে মৃত্যু ১৩ জনের, চিকিৎসাধীন ৭

Online Desk মার্চ 12, 2026
frtg.png

সাময়িক নয় বরং দীর্ঘ বিরতির সিদ্ধান্ত বরুণের, ছবি সাফল্যের পরও কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

Online Desk মার্চ 12, 2026
20260312_125547.jpg

কূটনৈতিক সাফল্য মোদী সরকারের! হরমুজ দিয়ে জ্বালানি নিয়ে আসতে পারবে ২ ভারতীয় জাহাজ

Online Desk মার্চ 12, 2026

You may have missed

20251210_164740.jpg

ভেজাল দুধ খেয়ে অন্ধ্রপ্রদেশে মৃত্যু ১৩ জনের, চিকিৎসাধীন ৭

Online Desk মার্চ 12, 2026
Untitled-J.png

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ

Online Desk মার্চ 12, 2026
frtg.png

সাময়িক নয় বরং দীর্ঘ বিরতির সিদ্ধান্ত বরুণের, ছবি সাফল্যের পরও কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

Online Desk মার্চ 12, 2026
Untitled-G.png

কন্যাশ্রীতে ঘুষ ! ১০ হাজার টাকার বিনিময়ে সই শিক্ষকের, চাঞ্চল্য এলাকায়

Online Desk মার্চ 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.