Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাষ্ট্রপতির বঙ্গ সফরে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি, শাহের মন্ত্রককে রিপোর্ট পাঠাল নবান্ন

রাষ্ট্রপতির বঙ্গ সফরে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি, শাহের মন্ত্রককে রিপোর্ট পাঠাল নবান্ন

Online Desk মার্চ 10, 2026
NABANNA-1.jpg

ওঙ্কার ডেস্কঃ গত শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে আসেন। রাষ্ট্রপতির সফর নিয়ে একাধিক বিতর্ক দানা বাঁধে। রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে ওঠে। রাষ্ট্রপতির সফরের জন্য বাংলায় নির্দিষ্ট প্রোটোকল মানা হয়নি, এই অভিযোগে তুলে রাজ্যকে চিঠি পাঠায় অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার সেই চিঠি উত্তর পাঠানো হল শাহের মন্ত্রকে। নবান্নর তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতির বঙ্গ সফরে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি।
সূত্রের খবর, রবিবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের কাছে রাষ্ট্রপতির সফর এবং প্রোটোকল সংক্রান্ত নথি ও উত্তরবঙ্গ সফর সংক্রান্ত ঘটনার সব তথ্য রিপোর্ট আকারে পাঠিয়ে দিয়েছেন। রিপোর্টে ওইদিনের পুরো ঘটনাক্রম, সফর সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্তের রেকর্ড দেওয়া হয়েছে। এমনকী, রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে এসেছিলেন, তার স্থান পরিবর্তনের বিষয়টিও কেন্দ্রকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না থাকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে রিপোর্টে। মোটকথা নবান্নের তরফে রিপোর্টে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতির বঙ্গ সফরে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ধরনা মঞ্চ থেকে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতির রাজ্য সফর সম্পর্কে অবহিত থাকলেও সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্যোক্তা কারা, কী নিয়ে এই অনুষ্ঠান, এ সব নিয়ে তাঁর ধারণাই ছিল না। আর রাষ্ট্রপতির সচিবালয় এবং নবান্নের মধ্যে নথি চালাচালির তথ্য সামনে এনে মুখ্যমন্ত্রী জানান, দুই পক্ষের আলোচনার মাধ্যমেই সব স্থির হয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত বা বিদায় জানানোর লাইন আপে মুখ্যমন্ত্রীর নাম ছিল না।

Post Views: 132

Continue Reading

Previous: যুদ্ধের জেরে গ্যাসের আকাল ভারতে, ৪০ শতাংশ সরবরাহ প্রভাবিত, পরিস্থিতি সামলাতে দিল্লির পরিকল্পনা কী!
Next: ইরানে যুদ্ধ শেষ বলেও ডিগবাজি খেলেন ট্রাম্প, যুদ্ধ শেষ করবে ইরানই, হুঁশিয়ারি তেহরানের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.