Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভেজাল দুধ খেয়ে অন্ধ্রপ্রদেশে মৃত্যু ১৩ জনের, চিকিৎসাধীন ৭

ভেজাল দুধ খেয়ে অন্ধ্রপ্রদেশে মৃত্যু ১৩ জনের, চিকিৎসাধীন ৭

Online Desk মার্চ 12, 2026
20251210_164740.jpg

ওঙ্কার ডেস্ক: ভেজাল দুধ থেকে বিষক্রিয়া। আর তার জেরে প্রাণ হারালেন ১৩ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭ জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার লালাচেরুভুর এবং স্বরূপনগর এলাকায় একের পর এক মানুষ প্রাণ হারাতে থাকেন। কারণ হিসেবে উঠে আসে, দুধে ভেজালের বিষয়টি। গত ২২ ফেব্রুয়ারি প্রথম সন্দেহ হয় স্থানীয়দের। ওই দিন বেশ কয়েক জন বয়স্ক লোকজন বমি, পেটব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। স্থানীয়দের অভিযোগ, বাড়ি বাড়ি যে দুধ সরবরাহ করা হচ্ছিল, তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন তাঁরা।

হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করা হয়। তাতেই চিকিৎসকরা জানতে পারেন, তাঁদের রক্তে ইউরিয়ার মাত্রা অনেকটা বেড়ে গিয়েছে। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, বিষক্রিয়ার ফলে এমনটা হয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্তে ওই দুধকেই বিষক্রিয়ার উৎস হিসাবে চিহ্নিত করছেন আধিকারিকরা। অনুসন্ধান জানা গিয়েছে, স্থানীয় একটি ডেয়ারি ফার্ম থেকে গ্রামবাসীরা দুধ নেন। সব মিলিয়ে দুধ গ্রাহক পরিবারের সংখ্যা ১০৬। ওই ডেয়ারি ফার্মের দুধ খেয়ে মানুষ অসুস্থ হয়েছেন বলে অনুমান স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। ১৩ জনের মৃত্যুর পর এলাকায় স্বাস্থ্যশিবির চালু করা হয়েছে। গ্রামে অ্যাম্বুলেন্স পাঠানোর পাশাপাশি চিকিৎসক-নার্সদেরও পাঠানো হয়েছে। পরিস্থিতির উপর নজরদারির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। সেই দলে যেমন জেলা আধিকারিক রয়েছেন তেমনই মাইক্রোবায়োলজিস্ট, শিশুরোগ বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ, নেফ্রোলজিস্ট এবং মহামারি বিশেষজ্ঞদেরও রাখা হয়েছে। ইতিমধ্যে ডেয়ারি ফার্ম থেকে বিশেষজ্ঞ দলটি একাধিক নমুনা সংগ্রহ করেছে।

Post Views: 89

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ
Next: জ্বালানি সঙ্কট, সিলিন্ডারের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার

সম্পর্কিত গল্প

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026

You may have missed

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.