Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফের গাজা খালি করার কথা বললেন ট্রাম্প

ফের গাজা খালি করার কথা বললেন ট্রাম্প

Online Desk এপ্রিল 8, 2025
20250408_090548.jpg

ওঙ্কার ডেস্ক: গাজায় হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। সেই আবহে ফের একবার প্যালেস্টাইনিদের গাজা থেকে চলে যাওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার তাঁর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আবাসন নির্মাণের জন্য গাজা দারুণ জায়গা। তিনি আরও বলেন, গাজা উপত্যকার ‘নিয়ন্ত্রণ ও মালিকানার’ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে। তবে গাজাবাসীকে সরিয়ে কোথায় রাখতে চান তিনি, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনন ট্রাম্প। এদিন নেতানিয়াহু বলেন, দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলার পর গাজার পুনর্নির্মাণ করতে সময় লাগবে।

উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, গাজা খালি করে প্যালেস্টাইনি নাগরিকদের অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়ার কথা। গাজাবাসীকে আশ্রয় দেওয়ার জন্য মিশর ও জর্ডন কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ সংগঠন। ট্রাম্পের এমন মন্তব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ উসকে দেওয়ার সামিল বলে জানিয়েছে তারা।

Post Views: 116

Continue Reading

Previous: ছত্তীসগঢ়ে তিন কমান্ডার-সহ আরও ২৬ জন মাওবাদী গেরিলার আত্মসমর্পণ
Next: মঙ্গলে ভারত সফরে আসছেন দুবাইয়ের যুবরাজ, বৈঠক করবেন মোদী ও জয়শঙ্করের সঙ্গে

সম্পর্কিত গল্প

lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
modi-dd.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিদেশেও, ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর?

Online Desk জুলাই 22, 2026
WAR-SHIP2.png

ইউক্রেন উপকূলে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মৃত্যু ৪ নাবিকের; রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব দিল্লীর

Online Desk জুলাই 21, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.