Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুনেতে ১৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে আটক স্বঘোষিত গুরুমা

পুনেতে ১৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে আটক স্বঘোষিত গুরুমা

Online Desk নভেম্বর 7, 2025
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: এক প্রযুক্তিবিদের কাছ থেকে ১৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ। আর এই অভিযোগে পুনেতে এক স্বঘোষিত গুরুমা-সহ তিন জনকে আটক করল পুলিশ। প্রতারিত আইটি কর্মীর অভিযোগ, ‘আধ্যাত্মিক শক্তি’ ব্যবহার করে তাঁর দুই কন্যার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত। আর তা করতে ১৪ কোটি টাকা নিয়েছেন তিনি।

শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতারিত ব্যক্তি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁর নাম দীপক দোলাস। সম্প্রতি তিনি পুনে পুলিশের কাছে অভিযোগ করেন, আধ্যাত্মিক এক গুরুমার দ্বারা প্রতারিত হয়েছেন। পুলিশ কমিশনার অমিতেশ কুমার বিষয়টি নিয়ে বলেন, ‘কোথরুড থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল। পরে তা অর্থনৈতিক অপরাধ শাখায় হস্তান্তর করা হয়। ইতিমধ্যে নাসিক থেকে তিন জনকে আটক করা হয়েছে। তাঁদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।’ ধৃতদের মধ্যে স্বঘোষিত গুরুমা রয়েছেন। তিনি আধ্যাত্মিক ক্ষমতা ব্যবহার করে রোগ নিরাময় করতেন বলে দাবি।

অভিযোগকারীর দাবি, স্বঘোষিত ধর্মগুরু ওই প্রযুক্তিবিদের পরিবারকে আশ্বস্ত করেছিলেন, যে তিনি ‘ঐশ্বরিক হস্তক্ষেপে’ তাঁর মেয়েদের সুস্থ করে তুলতে পারবেন। শুধু তাই নয়, তাঁদের সম্পত্তি বিক্রি করতেও রাজি করান। যার মধ্যে ব্রিটেনের একটি বাড়ি, পুনেতে রিয়েল এস্টেট এবং গ্রামের কৃষিজমিও ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ধাপে দোলাস ওই মহিলাকে প্রায় ১৪ কোটি টাকা দিয়েছেন। তাঁর অভিযোগ, টাকা দেওয়ার পরেও তাঁর মেয়েদের স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি। অবশেষে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

Post Views: 150

Continue Reading

Previous: স্কুলে ‘বাংলার মাটি বাংলার জল’ গাওয়া বাধ্যতা মূলক; জানাল শিক্ষা দফতর
Next: T 2o সিরিজে অজিদের বিরুদ্ধে এগিয়ে ভারত, কী বললেন অধিনায়ক

সম্পর্কিত গল্প

death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.