Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুত্রশোকে আত্মহনন, গোঘাটে একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার

পুত্রশোকে আত্মহনন, গোঘাটে একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk এপ্রিল 17, 2025
Goghat.jpg

নিজস্ব সংবাদদাতা চন্দ্রকোনা:
সাত সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার চালতাবাধি গ্রামে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। মৃত যুবকের নাম রফিক গায়েন (২২)। মৃতদেহটি একটি কৃষিজমি থেকে উদ্ধার করা হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রফিক গায়েন মঙ্গলবার রাতে গ্রামেরই এক জলসা দেখতে গিয়েছিলেন। রাত প্রায় ১২টা নাগাদ তাঁকে শেষবারের মতো দেখা যায়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বুধবার সকালে গ্রামবাসীরা রফিকের বাড়ি থেকে কিছুটা দূরের এক মাঠে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশকে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে মৃতদেহের গলায় ও শরীরের একাধিক আঘাতের চিহ্ন নজরে এসেছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। রফিকের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।

মৃতের বাবা ইয়াসিন গায়েন দাবি করেছেন, “আমার ছেলেকে যারা মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওর শরীরের যে অবস্থা, তাতে এটা স্পষ্ট যে ওকে নির্মমভাবে মারা হয়েছে।”

পুলিশ সূত্রে খবর, ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে।

এলাকায় এই ঘটনার পর থেকে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কারণে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মৃত্যু শুধুই দুর্ঘটনা, না কি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র—তা জানতে এখন সকলের নজর তদন্তের অগ্রগতির দিকে।

Post Views: 117

Continue Reading

Previous: ফের গণধর্ষণ উত্তরপ্রদেশে, ধর্ষিতা এক প্রতিবন্ধী কিশোরী
Next: রোগী কে চিনতেই পারল না ডাক্তার ! ছেলের বদলে অপারেশন হল বাবার 

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.