নিজস্ব সংবাদদাতা, হুগলী : আরামবাগের গোঘাটে উদ্ধার বিজেপি কর্মীর রহস্য জনক মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শনিবার গোঘাটের সানবাঁদী এলাকার ঘটনা।মৃত বিজেপি কর্মীর নাম সেখ বাকিবুল্লা।জানা গেছে,ওই ব্যক্তি ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী এবং সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট ছিলেন।
রবিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন ওই বিজেপি কর্মীকে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখেন।এমনকি তার হাত বাঁধা অবস্থায় ছিল বলেই দাবি করেন পরিবারের লোকজন থেকে শুরু করে প্রতিবেশীরা।আর এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়।
যদিও ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।রাজনৈতিক কারণে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বলেই ধারণা পরিবারের।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। দেহ উদ্ধারে গিয়ে স্থানীয়দের বাঁধার মুখে পড়ে পুলিশ।স্থানীয় বিজেপি কর্মীরা জানিয়ে দেন নেতৃত্বরা না এলে তারা মৃতদেহ তুলতে দেবেন না।
এই ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা ও পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলেন তারা।নেতৃত্বদের আশ্বাসে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
