Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিশাখাপত্তনমে আদানির সঙ্গে মিলে এআই তথ্যকেন্দ্র বানাবে গুগল, বিনিয়োগ করবে ১,৩৩,১৭০ কোটি টাকা

বিশাখাপত্তনমে আদানির সঙ্গে মিলে এআই তথ্যকেন্দ্র বানাবে গুগল, বিনিয়োগ করবে ১,৩৩,১৭০ কোটি টাকা

Online Desk অক্টোবর 14, 2025
google.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে বহুজাতিক সংস্থা গুগল। ১,৩৩,১৭০ কোটি টাকা বিনিয়োগ করে এআই তথ্যকেন্দ্র তৈরি করবে মার্কিন সংস্থাটি। ভারতের শিল্প গোষ্ঠী আদানির সঙ্গে মিলে এই বিনিয়োগ করবে গুগল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই তথ্যকেন্দ্র তৈরি করা হবে। এই বিনিয়োগের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে মঙ্গলবারই একটি মউ স্বাক্ষর করেছে গুগল কর্তারা। ওই মউ স্বাক্ষরের জন্য মঙ্গলবারই দিল্লিতে পৌঁছন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। রাজধানী শহরে গুগলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন গুগলের সিইও সুন্দর পিচাই। বিশাখাপত্তনমের ওই কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত তথ্যকেন্দ্র নিয়ে কথা হয় তাঁদের মধ্যে।

এদিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে চন্দ্রবাবু নায়ডুরও বৈঠকে বসার কথা রয়েছে। ‘গুগল ক্লাউড’-এর সিইও থমাস কুরিয়ান বিশাখাপত্তনমের ওই তথ্যকেন্দ্রটির বিষয়ে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হওয়া গুগলের সবচেয়ে বড় এআই তথ্যকেন্দ্র হতে চলেছে এটি।’ জানা গিয়েছে, বিশাখাপত্তনমের এই তথ্যকেন্দ্রটি এক গিগাওয়াট পর্যন্ত তথ্য ধারণ করতে পারবে। বিষয়টি নিয়ে অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নর লোকেশ বলেন, ‘বর্তমান যুগে তথ্য তেলের মতো দামি। এই ধরনের উদ্যোগ কৌশলগত ভাবে আমাদের রাজ্য অন্ধ্রপ্রদেশকে এগিয়ে রাখবে।’

Post Views: 123

Continue Reading

Previous: সৌরভ মন্ত্রেই রঞ্জি অভিযান শুরু আকাশদীপদের
Next: মহেশতলার আকড়া স্টেশন রোডের রাস্তার বেহাল দশা

সম্পর্কিত গল্প

rafiqul-islam.jpg

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

Online Desk জুন 8, 2026
Untitled.png

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা!

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
rafiqul-islam.jpg

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

Online Desk জুন 8, 2026
Untitled.png

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা!

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.