Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে মৃতের সংখ্যা অন্তত ১৬ হাজার, প্রশাসনের কড়া দমননীতির বর্ণনা প্রত্যক্ষদর্শীদের

ইরানে মৃতের সংখ্যা অন্তত ১৬ হাজার, প্রশাসনের কড়া দমননীতির বর্ণনা প্রত্যক্ষদর্শীদের

Online Desk জানুয়ারি 18, 2026
ooooo.jpg

ওঙ্কার ডেস্কঃ ইরানে ক্ষোভের আগুন। আমেরিকার মানবাধিকার সংগঠনের সংবাদসংস্থা দাবি করেছে, ইরানের বিক্ষোভে মৃতের সংখ্যা ৩,০৯০। তাঁদের মধ্যে ২,৮৮৫ জন বিক্ষোভকারী এবং বাকিরা সাধারণ মানুষ। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন আলাদা কথা। চিকিৎসকেরা দাবি করছেন, মৃতের সংখ্যা অন্তত ১৬ হাজার। অধিকাংশের বয়স ৩০ বছরের নীচে এবং গুলিবিদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। বহু প্রতিবাদীর মাথায় গুলি করা হয়েছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য টাইমস ইরানের প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ইরানে মৃতের সংখ্যা ১৬ হাজারের বেশি। আহত প্রায় তিন লক্ষ মানুষ। ইরান সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। তবে আমেরিকা প্রেসিডেন্টের ইচ্ছায় সেখানে বিনামূল্যে নেট পরিষেবা দিচ্ছে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক।
ইরানের এক চিকিৎসকের বক্তব্য, সরকারি দমননীতির কারণে সাড়ে ১৬ হাজার থেকে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শিশু, অন্তঃসত্ত্বা মহিলারাও রয়েছেন। ৭০০ থেকে ১০০০ মানুষ চোখ হারিয়েছেন। তেহরানের একটি হাসপাতালেই চোখে ক্ষত নিয়ে চিকিৎসার জন্য গিয়েছেন অন্তত সাত হাজার মানুষ। এ ছাড়া, রক্তের অভাবেও অনেকের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানুষ পথে নামলেও ক্রমে তা ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের আকার নেয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ দেখান হাজারো মানুষ। আমেরিকা এই গণবিক্ষোভকে সমর্থন করেছিল। কিন্তু বিদ্রোহীদের দমাতে ইরান সরকার কঠোর পদক্ষেপ করে।

Post Views: 230

Continue Reading

Previous: ভারতে চ্যাটজিপিটি ব্যবহারের জন্য আমেরিকায় বিদ্যুৎ খরচ হচ্ছে, কেন এমন হবে, প্রশ্ন ট্রাম্পের পরামর্শদাতার
Next: নয়ডার খাদের জলে মৃত্যু তরুণ ইঞ্জিনিয়ারের, অন্তিম সময়ে বাবাকে ফোন “মরতে চাই না”

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.