Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘খেলা নয়, নিয়োগ চাই’ স্লোগানে ফুটবল নিয়ে মিছিল বঞ্চিত চাকরিপ্রার্থীদের

‘খেলা নয়, নিয়োগ চাই’ স্লোগানে ফুটবল নিয়ে মিছিল বঞ্চিত চাকরিপ্রার্থীদের

Online Desk জুলাই 19, 2023
Screenshot_20230719-172636_copy_450x300.png

শেখ চিকু,কলকাতা : ফের পথে নামলেন ২০১৭ গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। বুধবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অবস্থানের ৩৩১ তম দিন। আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এর প্রতিবাদে বুধবার শহীদ মিনার থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন চাকরিপ্রার্থীরা। খেলা নয়, নিয়োগ চাই স্লোগান ওঠে মিছিল থেকে। মিছিলে ফুটবল নিয়ে অভিনব প্রতিবাদ দেখান চাকরিপ্রার্থীরা। তাদের দাবি,ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে মুখ্যমন্ত্রীকে।
প্রসঙ্গত, মিছিলের জন্য প্রথমে পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও পুলিশ সেই অনুমতি না দেওয়ায় চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর মঙ্গলবার কলকাতা হাইকোর্ট মিছিলের অনুমতি দেয় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের।এদিন মিছিলে বঞ্চিত গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের সঙ্গে পা মেলান আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, একুশে জুলাই এর জন্য কোর্টে দ্বারস্থ হতে হয় না, যারা সরকারের অপকীর্তির প্রতিবাদে, ন্যায্য দাবির জন্য আন্দোলন করেন, তাদের ক্ষেত্রে বৈষম্য করা হয়।
দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে রয়েছেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছেন বলে দাবি চাকরীপ্রার্থীদের। এই বঞ্চনার প্রতিবাদে এদিনের এই মিছিল।

Post Views: 92

Continue Reading

Previous: বিশ্বকাপের পরে ভারতের কোচ থাকবেন না দ্রাবিড়
Next: শহীদ দিবসে মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে তৃনমূল কর্মী ও সমর্থকেরা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.