Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২২ সেপ্টেম্বর থেকে নয়া জিএসটি কার্যকর, দাম কমল ও বাড়ল কোন পণ্যের?

২২ সেপ্টেম্বর থেকে নয়া জিএসটি কার্যকর, দাম কমল ও বাড়ল কোন পণ্যের?

Online Desk সেপ্টেম্বর 4, 2025
20250904_114919.jpg

ওঙ্কার ডেস্ক: স্বাধীনতা দিবসের ভাষণে গত ১৫ আগস্ট জিএসটি কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে সেই ঘোষণা অনুযায়ী জিএসটি কাঠামোয় বড়সড় বদল আনল কাউন্সিল। যা আগামী ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে কার্যকর হবে। নতুন জিএসটি কাঠামোয় বহু পণ্যের দাম কমবে।

জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি কাঠামো ঘোষণা করেছেন। নয়া কাঠামো অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর থেকে দু’টি হারে জিএসটি কার্যকর হবে— একটি ৫ শতাংশের স্লাব এবং আরেকটি ১৮ শতাংশের স্লাব। ১২ এবং ২৮ শতাংশের যে জিএসটি স্লাব ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও বিশেষ কিছু পণ্যকে ৪০ শতাংশ স্লাবের মধ্যে রাখা হয়েছে।

জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ীএ বার থেকে দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর কোনও জিএসটি চাপানো হবে না। আগে এই পণ্যগুলির উপর পাঁচ শতাংশ হারে জিএসটি ছিল। সম্পূর্ণ জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে জীবনবীমা এবং স্বাস্থ্য বীমার উপর থেকে। এ ছাড়া ১৩ শতাংশ হারে যে জিএসটি চাপানো হয়েছিল আগে কনডেনসড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ এবং দুগ্ধজাত পণ্যে, তা কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম এবং অন্যান্য ফলের উপরেও জিএসটি চাপানো হয়েছে পাঁচ শতাংশ হারে।

১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ হারে জিএসটি লাগু করা হবে পশুচর্বি, সসেজ, মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগেটি এবং বিভিন্ন সব্জির উপর। ফলে এই পণ্যগুলির দাম কমছে। একই হারে জিএসটি চাপানো হবে জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়াতে। বিড়ির পাতার এবং বিড়ির উপর জিএসটি কমে হচ্ছে ১৮ শতাংশ। পাশাপাশি যে সব পণ্যের উপর ৪০ শতাংশ হারে জিএসটি চাপানো হয়েছে সেগুলি হল, বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কার, পান মশলা, কোল্ড ড্রিংকস, সিগারেট, চুরুট।

Post Views: 82

Continue Reading

Previous: বৃষ্টি থেকে রেহাই নেই! পুজোয় ভাসবে জেলা থেকে জেলা, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি মৎস্যজীবীদের জন্য
Next: ভারত চিনকে ‘পার্টনার’ বলে ট্রাম্পকে কড়া ভাষায় শানলেন পুতিন

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.