Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ধর্ষণ এড়াতে ঘরে থাকুন’, গুজরাটে ট্রাফিক পুলিশের মদতে পোস্টার ঘিরে বিতর্ক

‘ধর্ষণ এড়াতে ঘরে থাকুন’, গুজরাটে ট্রাফিক পুলিশের মদতে পোস্টার ঘিরে বিতর্ক

Online Desk আগস্ট 2, 2025
Poster.jpg

ওঙ্কার ডেস্ক: আজব পোস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে। ধর্ষণ এড়াতে মহিলাদের ঘরে থাকার পরামর্শ দিয়ে পড়ল পোস্টার। তাও আবার ট্রাফিক পুলিশের নাম করে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, ট্রাফিক পুলিশের অনুমতি ছাড়া ওই পোস্টার প্রকাশ করা হয়েছে।

অভিযোগ, আহমেদাবাদ ট্রাফিক পুলিশের নামে ওই বিতর্কিত পোস্টারগুলি দেওয়া হয়েছে। ধর্ষণ এড়াতে মহিলাদের বাড়িতে থাকার জন্য পোস্টারে বলা হয়েছে। শহরের বেশ কয়েকটি জায়গায় সাঁটানো ওই পোস্টারগুলি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। গুজরাটে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। সোলা এবং চান্দলোদিয়া এলাকার রাস্তার ডিভাইডারে সাঁটানো পোস্টারে বলা হয়েছে, ‘নৈশ পার্টিতে যোগ দেবেন না, আপনি ধর্ষণ বা গণধর্ষণের শিকার হতে পারেন।’ পোস্টারে আরও বলা হয়েছে, ‘আপনার বন্ধুর সঙ্গে অন্ধকার, নির্জন এলাকায় যাবেন না, যদি সে ধর্ষণ বা গণধর্ষণের শিকার হয়?’ যদিও বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর পোস্টারগুলি সরিয়ে ফেলা হয়।

যদিও ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রাফিক ওয়েস্ট), নীতা দেশাই স্পষ্ট করে বলেছেন, শহরের ট্রাফিক পুলিশ রাস্তার নিরাপত্তার জন্য পোস্টারগুলি স্পনসর করেছে, মহিলাদের সুরক্ষার জন্য নয়। তিনি দাবি করেন, সতর্কতা গ্রুপ নামের একটি এনজিও, ট্রাফিক পুলিশের অনুমোদন ছাড়াই বিতর্কিত পোস্টারগুলি তৈরি করেছে। তাঁর কথায়, ‘এনজিওটি আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে যে তারা স্কুল ও কলেজগুলিতে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করতে চায় এবং সেই কাজে আমাদের কর্মীদের তাদের সঙ্গে চায়।’ তাঁর আরও সংযোজন, ‘আমাদের ট্রাফিক সচেতনতা সম্পর্কিত পোস্টার দেখানো হয়েছিল। কিন্তু এই ধরনের বিতর্কিত পোস্টার আমাদের দেখানো হয়নি এবং আমাদের সম্মতি ছাড়াই তা মারা হয়েছিল।’

Post Views: 208

Continue Reading

Previous: ক্রেডিট কার্ডের অপরিশোধীয় ঋণ ক্রমশ বাড়ছে
Next: পোল ড্যান্সিংয়ে জ্যাকলিন ! রহস্যময়তায় হার মানলো শ্রম ও শক্তি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.