Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৬ এবং ১১ নভেম্বর দু দফায় হবে বিহারে বিধানসভা নির্বাচন, জানালেন জ্ঞানেশ

৬ এবং ১১ নভেম্বর দু দফায় হবে বিহারে বিধানসভা নির্বাচন, জানালেন জ্ঞানেশ

Online Desk অক্টোবর 6, 2025
ganesh-kumar.jpg

ওঙ্কার ডেস্ক: প্রতীক্ষার অবসান। বিহারে বিধানসভা নির্বাচনের দিনক্ষোণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেন। ফলে সোমবার থেকে বিহারে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী লড়াই শুরু হয়ে গেল।

সোমবার সাংবাদিকদের জ্ঞানেশ কুমার জানান, দু দফায় হবে বিহারে বিধানসভা নির্বাচন। আগামী ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর দু দফায় ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। প্রথম দফার ভোটের জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ১৭ অক্টোবর। এই দফায় প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২০ অক্টোবর। অন্য দিকে, দ্বিতীয় দফার জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ২০ অক্টোবর। এই দফায় প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগেই জানিয়েছিলেন বিহারের ২৪৩টি বিধানসভা আসনের ভোটগ্রহণ আগামী ২২ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে। ওই সময়ে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে। একাধিক রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে ছট পুজোর পরই নির্বাচন আয়োজনের আর্জি জানিয়েছিল। প্রসঙ্গত, বিহারে গত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। করোনা মহামারী সময়ে তিন দফায় ভোট গ্রহণ হয়েছিল। বর্তমানে বিহারে ক্ষমতায় রয়েছে এনডিএ শরিক নীতিশ কুমার। যদিও ২০২২ সালে, নীতিশ কুমার এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডি-র নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’-এর সঙ্গে মিলে সরকার গঠন করেছিলেন। ২০২৪ সালে, নীতিশ ‘মহাগঠবন্ধন’-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনডিএ-র জোটে ফিরে আসেন।

Post Views: 128

Continue Reading

Previous: হায়দ্রাবাদ থেকে উদ্ধার পাকিস্তানি চর, জ্যোতি-এর পর আবারও এক ইউটিউবারের নাম জড়াল আইএসআই-এর সঙ্গে
Next: হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত ভারতীয় বিদেশ সচিবের; আইনি প্রক্রিয়াই ভরসা, জানালেন বিক্রম মিশ্রি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.