Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২৬/১১-র চক্রী ফের আলোচনায়, নজরবন্দি লশকর প্রধানের আস্তানা

২৬/১১-র চক্রী ফের আলোচনায়, নজরবন্দি লশকর প্রধানের আস্তানা

Online Desk মে 1, 2025
Hafiz-Said.jpg

ওঙ্কার ডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হত্যাকাণ্ড ঘিরে ফের সামনে এল মুম্বই হামলার মূল চক্রী হাফিজ় সইদের নাম। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রশ্ন দানা বাঁধছে— ২৬/১১-র মস্তিষ্ক কি নতুন করে সক্রিয় হয়েছেন উপত্যকার অশান্তি ছড়াতে?
এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে তার আগেই সতর্ক পাকিস্তান। লাহৌরের জ়োহর টাউনে হাফিজ়ের বাসভবন ঘিরে ৪ কিলোমিটারের ব্যাসার্ধে বসানো হয়েছে উচ্চ রেজ়োলিউশনের সিসি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ এবং আধাসেনা। পাশাপাশি, নজরে রাখা হচ্ছে এলাকা— আকাশপথে ড্রোনের সাহায্যে। পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই যে কোনও সম্ভাব্য হামলা রুখতে কোমর বেঁধে নেমেছে।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ের ঘটনায় প্রথমে দায় স্বীকার করেছিল লশকর-এর ‘ছায়া সংগঠন’ দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট (TRF)। পরে অবশ্য তারা তা অস্বীকার করে। ভারতীয় গোয়েন্দা মহলের মতে, দায় স্বীকার ও প্রত্যাখ্যানের এই খেলা আসলে জঙ্গি সংগঠনগুলির পুরনো কৌশল। মূল সংগঠনকে আড়ালে রেখে মাঠে নামে ছায়া সংগঠনগুলি।
তবে এই ঘটনায় হাফিজ়ের জড়িয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। তাঁদের মতে, কাশ্মীরের মাটিতে সক্রিয় ছায়া সংগঠনগুলিকে আদর্শ ও প্রযুক্তিগত সহায়তা জোগাতে পিছপা হন না লশকর প্রধান। ভারতীয় সূত্রে খবর, এই কাজে তাঁকে সাহায্য করে তাঁর ঘনিষ্ঠ সঙ্গী তথা সংগঠনের ‘ডেপুটি’ সইফুল্লা কাসুরি। তবে কাসুরির হদিশ পাওয়া যায়নি দীর্ঘদিন।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, পাকিস্তানের মাটিতে সম্প্রতি একের পর এক ভারত-বিরোধী জঙ্গি নেতার রহস্যজনক মৃত্যু বা গুপ্তহত্যা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সেই কারণেই হাফিজ়কে ঘিরে কোনও ঝুঁকি নিতে চাইছে না পাক সেনা।
২০০৮-এর মুম্বই হামলার পর একাধিক বার নজরবন্দি হয়েছেন হাফিজ়। বিশ্বজুড়ে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত এই লশকর প্রধান এখনও পাক মাটিতে নিশ্চিন্ত জীবনযাপন করছেন— এমনই অভিযোগ ভারতের। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁর গতিবিধি ঘিরে যে সতর্কতা, তাতে প্রমাণ মেলে— লাহৌরের প্রাচীরের আড়ালেও আতঙ্কের ছায়া ঘনিয়েছে।

Post Views: 170

Continue Reading

Previous: ভারতে লুকিয়ে থাকা জঙ্গিদের ‘হাই অ্যালার্ট’ জারি করল লস্কর-জয়েশ
Next: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় দিশেহারা পাকিস্তান, আমেরিকার দ্বারস্থ পাক প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.