Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভিন জাতে বিয়ে করায় বোনকে খুন, হরিয়ানায় গ্রেফতার দাদা ও তাঁর তিন বন্ধু

ভিন জাতে বিয়ে করায় বোনকে খুন, হরিয়ানায় গ্রেফতার দাদা ও তাঁর তিন বন্ধু

Online Desk নভেম্বর 21, 2025
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: পরিবারের অমতে ভিন জাতের ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২৩ বছর বয়সী স্বপ্না। কিন্তু তা মেনে নিতে পারেনি আত্মীয় পরিজনরা। আর তাই বোনকে শাস্তি দিতে গুলি করে তাঁকে খুন করল দাদা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকের কাহনি গ্রামে। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্ত এবং তাঁর তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সঞ্জু। বুধবার রাতে রোহতকের কাহনি গ্রামে স্বপ্নার শ্বশুরবাড়িতে গিয়ে সঞ্জু এবং তার সাগরেদরা চড়াও হয়। স্বপ্নাকে গুলি করার পাশাপাশি তাঁর দেওর সাহিলকেও গুলি করে সে। সাহিল রোহতকের পিজিআইএমএস-এ চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে তিন বছর আগে স্বপ্না পরিবারের মত উপেক্ষা করে অটোচালক সুরজকে বিয়ে করেছিলেন। তাঁরা স্কুল থেকেই পরস্পরকে চিনতেন। এই দম্পতির একটি কন্যা সন্তানও রয়েছে। প্রথম দিকে তাঁরা নিজেদের জন্মস্থান কাহানি গ্রাম থেকে দূরে গিয়ে থাকছিলেন। সম্প্রতি গ্রামে ফিরে এসেছেন ওই দম্পতি। পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯.৪০ এর দিকে, স্বপ্নার ভাই সঞ্জু তার তিন বন্ধুকে নিয়ে স্বপ্নার বাড়িতে ঢুকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বপ্নার। গুরুতর জখম হন সুরজের ভাই সাহিল। হামলার সময় সুরজ বাড়িতে ছিল না। তাই মধ্যরাতে তাঁকে লাদোত-বোহার রোডে খুন করার পরিকল্পনা করেছিল সঞ্জু।

হরিয়ানার ডিজিপি ওপি সিং বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। লাডোট-বোহার রোডে নাকা চেকিং শুরু করা হয়। পুলিশ অভিযুক্তদের ঘিরে ফেলে। ঘেরাও করার পর অভিযুক্তরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার জন্য তদন্তকারীরাও পাল্টা গুলি চালায়। পুলিশ এবং অপরাধীদের মধ্যে গুলি বিনিময়ের সময়, চার অভিযুক্তই গুলিবিদ্ধ হয়। চিকিৎসার জন্য তাদেরকে পিজিআইএমএস রোহতকে স্থানান্তরিত করা হয়েছে।’ অভিযুক্ত সঞ্জু, রাহুল – দুজনে রোহতকের কাহনি গ্রামের বাসিন্দা। অপর দুই অভিযুক্ত অঙ্কিত এবং গৌরব সোনেপত জেলার রুখি গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে চারটি পিস্তল, দশটি কার্তুজ, দুটি ম্যাগাজিন এবং একটি বাইক উদ্ধার করা হয়েছে।

Post Views: 263

Continue Reading

Previous: বাংলাদেশে ”নলেজ করিডোর’ গড়ছে পাকিস্তান, ৫০০ বাংলাদেশী শিক্ষার্থীকে আর্থিক অনুদান
Next: সাতে সাত ! চণ্ডীগড়কে উড়িয়ে অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফি এলিটের কোয়ার্টার ফাইনালে বাংলা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.