Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাওড়ার মঙ্গলাহাটে আগুন, ঘটনাস্থলে ৭ টি ইঞ্জিন

হাওড়ার মঙ্গলাহাটে আগুন, ঘটনাস্থলে ৭ টি ইঞ্জিন

Online Desk মে 25, 2025
kjhgkbk.png

ওঙ্কার ডেস্ক : রবিবার সকালে হাওড়ার ময়দান এলাকায় ফের আগুনের আতঙ্ক । সকাল সাড়ে ৯টা নাগাদ মঙ্গলাহাট সংলগ্ন মর্ডান হাট বিল্ডিংয়ের ৩ তলায় হঠাৎ আগুন দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গুদাম থেকে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখেই তাঁরা প্রথম বিষয়টি বুঝতে পারেন।

যদিও মূল হাট বসে মঙ্গলবারে, তবে রবিবারেও এখানে মঙ্গলাহাট নামে একটি বাজার বসে। ফলে আগুন লাগার সময় এলাকায় উপস্থিত ছিলেন বহু ব্যবসায়ী, ক্রেতা এবং শ্রমিক। আগুনের খবরে মুহূর্তের মধ্যেই ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে অনেকেই বাইরে বেরিয়ে আসেন। অনেকে আবার তাঁদের মালপত্র সরানোর চেষ্টা করেন ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭ টি ইঞ্জিন । আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল বাহিনী। এখন পর্যন্ত কারও আহত হওয়ার খবর নেই, তবে ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারী দল। দমকল বিভাগ প্রাথমিকভাবে মনে করছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বাজারে প্রচুর ভিড় থাকায় সময়মতো আগুন দেখতে পাওয়ায় এবং ব্যবস্থা নেওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো গেছে বলে মনে করছেন অনেকেই। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুন লাগার সময় বেশ কিছু দোকান খোলা ছিল এবং তাঁরাই প্রথম ধোঁয়া দেখতে পান।

Post Views: 250

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর ‘মন কি বাতে’ উঠে এল সন্ত্রাসবাদ থেকে মাওবাদ
Next: চাকরিহারাদের জন্য সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু করলো প্রশাসন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.