Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে দেখা করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে দেখা করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

Online Desk ডিসেম্বর 4, 2025
S-1.jpg

স্পোর্টস রিপোর্টার : ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় করার লক্ষ্যে আজ সেনা-কর্তাদের সঙ্গে দেখা করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। বেঙ্গল সাব এরিয়ার হেড কোয়ার্টার্সের ভিএসএম জিওসি (VSM GOC, Head Quarters, Bengal Sub Area) মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘের হাতে ফ্রিডম ট্রফির রেপ্লিকা তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

উপস্থিত ছিলেন বেঙ্গল সাব এরিয়া হেড কোয়ার্টার্সের সেনা আধিকারিক কর্নেল তরুণ ত্যাগী (Col. Land, Head Quarters Bengal Sub Area), লেফটেন্যান্ট কর্নেল প্রশান্ত সিনহা (SO Land, HQ Bengal Sub Area), সিএবির সিইও চিন্ময় নায়েক। সিএবি সভাপতি হিসেবে প্রত্যাবর্তনের পর সেনাবাহিনীর বেঙ্গল সাব এরিয়ার জিওসি দফতরে এই প্রথম কোনও অফিসিয়াল বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজের বিষয়ে সেনা-কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সিএবি সভাপতি। আইসিসি টি২০ বিশ্বকাপ আয়োজন যাতে আরও বড় আকারে ও আগের চেয়েও ভালোভাবে করা যায় তা নিয়ে বৈঠকে কথাবার্তা হয়েছে। সিএবির সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্ক আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে কী কী করণীয় তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।

Post Views: 192

Continue Reading

Previous: পঞ্জাব ম্যাচ জিতে সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, তবে লাল কার্ড দেখে ফাইনালে নেই অস্কার
Next: শামি-আকাশের দাপটের পর অভিষেক ও অভিমন্যুর অর্ধশতরান, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসকে হারাল বাংলা

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.