Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হাওড়ার বাজারে মিলছে বাংলাদেশি রূপালী শস্য

হাওড়ার বাজারে মিলছে বাংলাদেশি রূপালী শস্য

Online Desk সেপ্টেম্বর 27, 2024
66.png

পার্থ পাল, হাওড়াঃ ভজনরসিক বাঙালির জন্য দারুণ খবর। এবার আর শুধু রাজ্যের ইলিশই নয়, পাতে পড়বে পদ্মার ইলিশও। রাজ্যের বাজারে বাজারে ঢুকতে শুরু করলো বাংলাদেশের পদ্মার ইলিশ। শুক্রবার হাওড়ার বাজারে এসে পৌঁছল বাংলাদেশি রূপোলী শস্য।বাজারে বাজারে আজ ইলিশের চাহিদা তুঙ্গে।
ভজনরসিক বাঙালির জন্য দারুণ খবর. এবার আর শুধু রাজ্যের ইলিশই নয়, পাতে পড়বে পদ্মার ইলিশও। রাজ্যের বাজারে বাজারে ঢুকতে শুরু করলো বাংলাদেশের পদ্মার ইলিশ। শুক্রবার হাওড়ার বাজারে এসে পৌঁছল বাংলাদেশি রূপোলী শস্য। আর পুজোয় পাতে ইলিশ পড়বে শুনে আহ্লাদে আটখানা বাঙালি।
বাজারে বাজারে আজ ইলিশের চাহিদা তুঙ্গে। হাওড়া হোলসেল মাছের বাজারে দূর দূরান্ত থেকে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা এসেছেন পদ্মার এই ইলিশ কেনার জন্য।
মাছ নিলামি হিসাবে বিক্রি করা হচ্ছে যা ব্যবসায়ীরা কিনে এখান থেকে বিভিন্ন ক্ষুদ্র বাজারে নিয়ে যাবেন ও তারা সেখানে বিক্রি করবেন।

তবে, পদ্মা ইলিশ এপারে এলেও দাম কিছুটা বেশিই বটে। মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন এইবার প্রত্যেকদিন মাছ বোঝাই লরি মাছ বাজারে আসতে শুরু করলে মাছের দাম কমবে। দাম কমার আশ্বাস শোনা গেল ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদের মুখেও।
প্রসঙ্গত, বাংলাদেশের পদ্মার ইলিশ এদেশে রপ্তানি নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। বিগত পাঁচ বছর পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ইলিশ আমদানির অনুমোদন দিলেও এবছর ছবিটা কিছুটা ভিন্ন ছিল। নেপথ্যে, ছাত্র আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন এবং পড়শি দেশে অন্তর্বর্তী সরকার গঠন। ইলিশ রপ্তানি নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ঘোষণা করেন, তাঁদের সরকার দুর্গাপুজোর আগে এ দেশে ইলিশ পাঠাবে। সেই মতো পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার জন্য৪৯ টি রপ্তানিকারক সংস্থাকে অনুমতি দিয়েছে।

Post Views: 86

Continue Reading

Previous: লাগাতার বৃষ্টিতে ফুঁসছে নদী, ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ে বেশ কিছু রাস্তা, শিলিগুড়িতে বন্যার ভ্রুকুটি
Next: গম্ভীরের হটশিটে ক্যারিবিয়ান ব্রাভোতে ভরসা নাইটদের

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.