Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ৬২৯ তম বর্ষের মাহেশের স্নানযাত্রা

মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ৬২৯ তম বর্ষের মাহেশের স্নানযাত্রা

Online Desk জুন 11, 2025
mahesh-snan-yatra.png

নিজস্ব সংবাদদাতা , হুগলী : বাংলার অন্যতম ঐতিহ্যশালী শ্রীরামপুরের মাহেশের প্রাচীন জগন্নাথ দেব। মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ৬২৯ বছরের প্রাচীন জগন্নাথ দেবের স্নানযাত্রা । স্নানযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার দিন গোনা শুরু হয়। এদিন সকাল সাতটায় প্রভু জগন্নাথ, বলরাম, এবং সুভদ্রা, কে মূল মন্দিরে গর্ভ গৃহ থেকে নিয়ে আসা হয় মন্দির সংলগ্ন স্নানপিড়ির ময়দানের স্নান মন্দিরে। সেখানে সকালেই দেওয়া হয় বাল্য ভোগ এবং করা হয় বিশেষ পুজো।
স্নানযাত্রার দিনে রীতি অনুযায়ী স্নানমঞ্চে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। মন্দির সংলগ্ন স্নানপিড়ির মাঠে জগন্নাথদেবের স্নানমঞ্চে স্নানযাত্রা পালিত হয়। এই স্নানযাত্রা থেকে রথের শুভ সূচনা শুরু।
স্নানযাত্রার পর আগামী ২৭ জুন রথযাত্রা অনুষ্ঠিত হবে। ওই দিন তিন বিগ্রহ রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। এরপর আগামী ৫ জুলাই উল্টোরথের দিন মাসীর বাড়ি থেকে নিজের গৃহে ফিরে আসবে তিন বিগ্রহ। জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, এ বছরের মূল আকর্ষণ ছিল অভিষেক উৎসব। দেশের বিভিন্ন নদ নদী থেকে নিয়ে আসা জল, সুগন্ধী আতর, চন্দন, মহার্ঘ্য দ্রব্য দিয়ে চলবে অভিষেক পর্ব সাজানো হয়েছিল অনিন্দ্য সুন্দর পুষ্প বেশে। ২৮ ঘরা গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় তিন বিগ্রহকে, এবং সারাদিনব্যাপী এই মন্দিরেই এই বিরাজ করছেন জগন্নাথ দেব বলরাম মা সুভদ্রা। এই স্নান মন্দির থেকেই ভক্তদের দর্শন দেন আজ তারা।

Continue Reading

Previous: স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার সন্তানকে নিয়ে ট্রেনে কাটা পড়লেন বাবা
Next: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি শিয়ালদহ শাখায় চলবে বিশেষ ট্রেন

সম্পর্কিত গল্প

New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.