Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মুসলিম বন্ধুদের সঙ্গে মসজিদে কেন?’ হিন্দু যুবকের ‘শুদ্ধিকরণের’ দাবি বিজেপির যুব সংগঠনের

‘মুসলিম বন্ধুদের সঙ্গে মসজিদে কেন?’ হিন্দু যুবকের ‘শুদ্ধিকরণের’ দাবি বিজেপির যুব সংগঠনের

Online Desk মার্চ 29, 2025
namaj.jpg

ওঙ্কার ডেস্ক: স্বেচ্ছায় বন্ধুদের সঙ্গে মসজিদে গিয়ে নামাজে অংশ নিয়েছিলেন এক হিন্দু ব্যবসায়ী। আর তার জেরে ওই যুবকের ‘শুদ্ধিকরণের’ দাবি তুলল বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা। ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের। গেরুয়া সংগঠনের দাবি ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, আলিগড়ের মামু ভাঞ্জা এলাকায় স্থানীয় একটি মসজিদে নামাজে অংশ নিয়েছিলেন একজন হিন্দু দোকানদার। তিনি স্বতঃস্ফূর্ত মসজিদে গিয়েছিলেন। কিন্তু হিন্দু যুবক হয়ে মসজিদে যাওয়া মেনে নিতে পারেনি হিন্দুত্ববাদী সংগঠনগুলি। ডানপন্থী সংগঠনগুলি ওই যুবকের ‘শুদ্ধিকরণের’ দাবি জানিয়েছে।

জানা গিয়েছে, মামু ভাঞ্জা এলাকায় মিশ্র-সম্প্রদায়ের মানুষের বসবাস। সেখানে হিন্দু মুসলিম পাশাপাশি দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। সেখানকার দোকানদার সুনীল রজনী বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মুসলিম প্রতিবেশীদের সঙ্গে নামাজে যোগ দিয়েছিলেন। ওই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সুনীল রজনী মসজিদে নামাজ পড়ছে এমন ভিডিও প্রকাশ্যে আসার পরে সরব হয়েছে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা। গেরুয়া সংগঠনটির স্থানীয় নেতা মনু আগরওয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, রজনীর কর্মকাণ্ডকে ‘ধর্মদ্রোহী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই জনসমক্ষে তাঁকে ক্ষমা চাইতে হবে। স্রেফ তাই নয়, সুনীলকে মন্দিরে নিয়ে গিয়ে ‘শুদ্ধিকরণ’ করাতে হবে বলে দাবি করেছেন মনু আগরওয়াল। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

Post Views: 69

Continue Reading

Previous: ক্ষোভ মানেই বিপ্লব নয়
Next: সরকারের খাতায় তিনি ‘মৃত’, জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন যুবক

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.