Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • রঙের উৎসব ও তার সামাজিক তাৎপর্য

রঙের উৎসব ও তার সামাজিক তাৎপর্য

Online Desk মার্চ 13, 2025
Editorial.jpg

বিপ্লব দাশ : অভ্যর্থনা একটি রঙিন আচার। সেই আদিকাল থেকে প্রকৃতির এই অনিবার্য দায়িত্বটি পালন করে আসছে বসন্তকাল। তাই এত সাজগোজ, তাই এত রঙের বাহার। যার বার্তা বয়ে নিয়ে আসে দোল বা হোলি। পুরাতনকে মুছে, সমস্ত ব্যবধান দূর করে নতুন করে রাঙিয়ে দিতে যেন এই রঙের উৎসব। প্রকৃতির এই চিরায়ত চরিত্রের সঙ্গে সঙ্গতি রেখে গড়ে উঠেছে আমাদের সমাজ, সংস্কৃতি। তাই আমরা জাতপাত ধর্ম বর্ণ সব ভুলে একে ওপরকে রাঙিয়ে তুলি। এখানেই হোলির সামাজিক তাৎপর্য।

তাই শুধুমাত্র রঙ এবং আনন্দের সমাবেশ নয়, এর একটি গূঢ় অর্থ আছে যা আমরা হোলির পৌরাণিক কাহিনী থেকে উপলব্ধি করতে পারি। প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর গল্প, যা অহংকার এবং নিষ্ঠুরতার উপর বিশ্বাস এবং ভক্তির বিজয়ের প্রতীক। এই ধরণের আখ্যানগুলি কেবল উত্সবকে গভীর অর্থে সমৃদ্ধ করে না বরং নৈতিকতা এবং ধার্মিকতার অন্তর্নিহিত শক্তি সম্পর্কে মূল্যবান পাঠও দেয়। ফলে, এই উৎসব ঘিরে তার ধর্মীয় বা পৌরাণিক আখ্যানে না গিয়ে আমরা যদি তার সমকালীন তাৎপর্যটি অনুভব করার চেষ্টা করি সেটাই হবে অনেক বেশি প্রাসঙ্গিক এবং অর্থপূর্ণ।

সামাজিক অবক্ষয়, রাজনীতিতে আদর্শের অবনমন, দূর্নীতি, নৈরাজ্যকে যদি অশুভ শক্তির প্রভাব হিসেবে দেখি, তাহলে হোলি বা দোলই হোক সেসবের পরাজয় বা নিধনের প্রতীক। হয়ে উঠুক সামাজিক পরিশুদ্ধতার উৎসব। কারণ শাস্ত্র বা ধর্মীয় আচারের মধ্যে আসলে যা শিক্ষনীয় তা হল সামাজিক পরিশুদ্ধতা, জীর্ণতাকে দূর করে আগামীর আহ্বান। যা আসলে এই বসন্ত পার্বণের প্রকৃত উদ্দেশ্য। সেজন্যই জাতি, ধর্মকে মিশিয়ে দিতেই রঙের ব্যবহার। তাই হোলি একটি বহুস্তরীয় উৎসব। এটি যেমন একটি ঋতুর সৌন্দর্যকে আমাদের সমাজজীবনের সঙ্গে জড়িয়ে দেয়, তেমনি অশুভকে বিনাশ করে শুভর বিজয় উদযাপনও করে। যার অন্যতম মানবিক পাঠ হল সম্প্রীতি। তাই হোলি ধর্মীয় সীমানা অতিক্রম করে ঐক্য ও সামাজিক সম্প্রীতির উদযাপন আনে। এই যে রঙ ছুঁড়ে অন্যকে রাঙাতে দেখা যায়, তার মধ্যেও বিশেষ তাৎপর্য আছে যা আমাদের বাধা ও দূরত্বকে ভেঙে দেয়। তখন না থাকে বয়েসের ফারাক, না থাকে জাতপাতের বাধা। রঙ যেন সমতার কারিগর হয়ে ওঠে।

Post Views: 129

Continue Reading

Previous: শারীরিক গঠন নিয়ে মন্তব্যের শিকার রাধিকা আপ্তে! কি বললেন নায়িকা?
Next: ‘অনুদান দিয়ে দারিদ্র দূর হবে না’, বাংলা-বিহারে ভোটের আগে মন্তব্য নারায়ণমূর্তির

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.