Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২৫তম চন্দননগর বইমেলা শুরু ২৩ ডিসেম্বর, আয়োজক চন্দননগর ইস্পাত সংঘ

২৫তম চন্দননগর বইমেলা শুরু ২৩ ডিসেম্বর, আয়োজক চন্দননগর ইস্পাত সংঘ

Online Desk ডিসেম্বর 14, 2025
Bolimela-1.jpg

নিজস্ব সংবাদদাতা : ২০০০ সালে চন্দননগরবাসীর ইচ্ছাপূরণে জাহ্নবী নিবাস কলেজ প্রাঙ্গণে পথ চলা শুরু চন্দননগর বইমেলার। স্লোগান ছিল ‘বইমেলায় আসুন অন্তত একটা বই কিনুন’। পায়ে পায়ে সেই মেলা ২৫ বছরে পড়তে চলেছে। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে বৃহস্পতিবার চন্দননগর বইমেলার তরফে প্রকাশিত হল তথ্যচিত্র ‘ফরাস ডাঙ্গায় নতুন ইতিহাস পায়ে পায়ে ২৫।‘ তথ্যচিত্রে উঠে এসেছে গত ২৪ বছর ধরে চন্দননগর বইমেলার নানা থিম।

চন্দননগর বইমেলা প্রত্যেকবার সেজেছে নতুন নতুন আঙ্গিকে। নিত্য-নতুন বিষয় ভাবনায়, যাকে বলা হচ্ছে- থিম। কখনো চন্দননগরে রবীন্দ্রনাথ, কখনও অন্তরালে হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা, কখনও আলোকশিল্প থেকে ভাস্করচর্চা, তো কখনও চন্দননগরে ৪৭টি ঘাটের ইতিহাস। আর প্রত্যেকবারই প্রকাশিত হয়েছে নির্দিষ্ট বছরের থিমের ওপর হারিয়ে যাওয়া ইতিহাসের ওপর গবেষণামূলক পুস্তিকা। যেখান থেকে উন্মোচিত হয় ফরাসভাঙার প্রাচীন ইতিহাস। এবারের বইমেলার বিগত ২৪ বছরের পথচলার ইতিহাসকে থিম করে নাম দেওয়া হয়েছে, “২৫শে চন্দননগর বইমেলা”।

চন্দননগর বইমেলায় গত চব্বিশ বছরে এসেছেন নানা গুণীজন। এবারে তার ব্যতিক্রম হচ্ছে না। শিল্পী-সাহিত্যিক-গুণিজন-খেলায়াড়দের নিয়ে আগামী ২৩ ডিসেম্বর ২৫তম বইমেলার উদ্বোধন বসবে চাঁদেরহাট। বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে হাজির দুই বর্ষীয়ান সাহিত্যিক অমর মিত্র ও স্বপ্নময় বসু। উপস্থিত কবি-সাংবাদিক তাপস মহাপাত্র সহ বইমেলার উদ্যোক্তারা।

গত ২৪ বছরের ইতিহাসসমৃদ্ধ তথ্যচিত্র প্রকাশ অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত বাংলার দুই প্রতিথযশা সাহিত্যিক। ২০০১ সালে বঙ্কিম পুরস্কার ও ২০০৬ সাহিত্য অকাদেমি পুরস্কার পাপ্ত সাহিত্যিক অমর মিত্র বলেন, বইকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলা পড়তে হবে। তবেই সাহিত্যের ব্যাপ্তি বাড়বে। ২০০৫ সালে বঙ্কিম পুরস্কার ও ২০১৫ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী বলেন, চন্দননগর বইমেলা এগিয়ে চলুক প্রজন্মের হাত ধরে।

গত ২৪ বছরে চন্দননগর বইমেলার আয়োজন করে আসছে চন্দননগর ইস্পাত সংঘ ও বইমেলা কমিটি । ক্লাব ও বইমেলা কমিটির সম্পাদক সুশান্ত সিংহ বলেন, চন্দননগর হাসপাতাল মাঠে ২৫তম বইমেলা শুরু হতে চলেছে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫। চলবে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত। আয়োজক সংস্থা “চন্দননগর ইস্পাত সংঘ” সহযোগিতায় “চন্দননগর পৌরনিগম”। এছাড়া চন্দননগরের বিভিন্ন ক্লাব এবং পুস্তাকাগারগুলিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

গত ২২ বছর ধরে চন্দননগরের বিপ্লবী ও মনীষীদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বই আকারে প্রকাশিত হয়েছে “যে ধ্রুবতারা”। ২৫তম বইমেলায় “যে ধ্রুবতারা”র নির্বাচিত সংকলন ইতিহাস আকারে প্রকাশিত হবে। এছাড়াও গত ৩৫ বছর ধরে ইস্পাত সংঘ-র উদ্যোগে প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক পত্রিকা “আবিষ্কার”। চলমান এই পত্রিকার উদ্দেশ্য হল নতুন লেখকদের প্রতিভাকে মুদ্রিত আকারে স্থান দেওয়া। চন্দননগর বইমেলা সংগঠিত করার উদ্দেশ্যই ছিল “বই পড়ো ও ছাত্রছাত্রীদের বই কিনতে উৎসাহিত করো”। সে কারণেই বিনামূল্যে ছাত্র ছাত্রীদের জন্য প্রবেশপত্র বিতরণ করা হয়।

এই বইমেলায় ছোট বড় মিলে ৭০টির স্টল, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এবং সাংস্কৃতিক মঞ্চে সজ্জিত হবে মেলাপ্রাঙ্গণ। যে কোনো মেলাই হচ্ছে বহু মানুষের মিলন ক্ষেত্র। এই মেলা এখন চন্দননগরের গর্ব শহর ছাড়িয়ে এখন জেলার মানুষের মনেও একটা জায়গা করে নিয়েছে। তাই আমাদের সকলের দৃঢ় বিশ্বাস আগামী প্রজন্ম এই মহৎ উদ্যোগকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। জানালেন চন্দননগর ইস্পাত সংঘ ও বইমেলা কমিটির সভাপতি সুশান্ত সিংহ।

Post Views: 235

Continue Reading

Previous: নয়াদিল্লির আর্জিতে কর্ণপাত না করেই ৫০ শতাংশ শুল্ক আরোপ, মেক্সিকোর বিরুদ্ধে কী পদক্ষেপ ভারতের?
Next: ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য সমঝোতা কোন অবস্থায়?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.