Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • চুঁচুড়া পুরসভায় কর্মী বিক্ষোভ, ব্যহত হচ্ছে পুর পরিষেবা

চুঁচুড়া পুরসভায় কর্মী বিক্ষোভ, ব্যহত হচ্ছে পুর পরিষেবা

Online Desk জুন 2, 2025
WhatsApp-Image-2025-06-02-at-16.26.21.jpeg

সুনন্দা দত্ত, হুগলি : কাজ বন্ধ করে অফিসের গেটে বিক্ষোভে সামিল শ্রমিক কর্মচারীরা। পরিষেবা না পেয়ে ফিরতে হচ্ছে সাধারণ মানুষদের। সপ্তাহের শুরুতেই এই দৃশ্য দেখা গেল চুঁচুড়া পুরসভায়। শ্রমিক কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণেই এই বিক্ষোভ বলে জানা গেছে ।
দুপুরের দিকে চেয়ারম্যান অমিত রায় পুরসভায় ঢুকতে গেলে তাঁকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যদিও বাধা কাটিয়ে চেয়ারম্যান অফিসে ঢোকেন। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। শ্রমিকরা ‘নো ওয়ার্ক নো পে’-তে কাজ করে। টানা ছয় দিন কাজ না করলে তাদের বদলে অন্য লোক নিয়ে কাজ করানো হবে বলে জানান তিনি।
তিনি আরাও জানান, বাইশ সালে পুরো বোর্ড গঠন হওয়ার পর রোজ কুড়ি টাকা করে মজুরি বারানো হয়েছিল। একটা পুরো বোর্ডের মেয়াদ শেষ না হলে আবার মজুরি বাড়ানো রাজ্যের কোন পুরোসভায় হয়নি। অস্থায়ী শ্রমিকদের জন্য পুরোসভার কোনো দায় নেই। তবু চুঁচুড়া পুরসভা অবসর থেকে মজুরি সব বিষয়ে অনেক সহানুভূতিশীল। এরপরও যারা কাজ করবে না তাদের বদলে অন্য লোক নেওয়া হবে।
তবে এই পরিস্থিতির মধ্যে ভোগান্তির মুখোমুখি পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শেখ দারাব আলী নামক এক ব্যক্তি ভাতার জন্য পুরসভায় এসেছিলেন, কিন্তু পুরসভায় কাজ না হওয়ায় ফিরে যেতে বাধ্য হন তিনি ।
উল্লেখ্য ২০২৪ এ সেপ্টেম্বর মাসে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা বকেয়া মজুরির দাবিতে লাগাতার ধর্মঘট করেছিল। যার জেরে চুঁচুড়া শহরের জঞ্জাল পরিষ্কার বন্ধ হয়ে গেছিল। এর ফলে শহরের রাস্তাঘাট আস্তাকুড়েতে পরিণত হয়েছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুরোনিগম উন্নয়ন দপ্তর তিন কোটি টাকা দিলে তখনকার মতো শ্রমিকদের বেতন মেটানো হয়। বেতন মেটানোর পর শ্রমিকরা আবার কাজে যোগ দেয়। সোমবারও তাদের আন্দোলন মজুরি বৃদ্ধি করা নিয়ে।
কর্মচারীদের দাবি, তাদের বেতন বৃদ্ধি করতে হবে। এছাড়াও হুগলী চুঁচুড়া পুরসভা শ্রমিক কর্মচারীদের মাসের নির্দিষ্ট কোন দিনে বেতন দিতে পারেনা বলে জানায় তারা।
শ্রমিক ইউনিয়নের নেতা স্নেহাশিস চক্রবর্তী বলেন, শ্রমিকদের দাবী দাওয়া নিয়ে আলোচনার অধিকার চেয়ারম্যান কেড়ে নিয়েছে। তাই স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। যতদিন না সমস্যার সমাধান হয়, দাবি নিয়ে না আলোচনায় বসেন চেয়ারম্যান ততদিন এই আন্দোলন চলবে।

Post Views: 211

Continue Reading

Previous: মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী, অপারেশন সিঁদুরের পর প্রথম
Next: অবশেষে মিটলো কলকাতা মেডিক্যালে স্টুডেন্স কাউন্সিলের ভোট, বিরত রইল তৃণমূল ছাত্র পরিষদ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.