নিজস্ব সংবাদদাতা, হাওড়া : হাওড়া গ্রামীণ পুলিশের অভিনভ উদ্যোগে মহিলারা ফিরে পেলেন তাদের চুরি যাওয়া ফোন।ওদের কারো বাড়ি বাগনানের দেশটিতে তো কারো বাড়ি বাঙালপুরে । ওদের অনেকেই গৃহবধূ।কেউ কেউ চাকরী ও করেন।মোটের উপর অনেক কষ্ট করেই ওরা ফোন কিনেছেন।কেউ গ্রুপ থেকে লোন নিয়ে তো কেউ আবার লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা তুলে ফোন কিনেছিলেন। কিন্তু কেউ বাগনানে আসার পথে তো কেউ আবার গ্রামের মেলায় ফোন হারিয়ে ফেলেছিলেন।
স্বাভাবিক ভাবেই ফোন হারিয়ে আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতোই গুরুজনদের কাছে বকুনি খেয়েছিলেন।মন খারাপ ছিল সেই থেকে।অবশেষে মাস দুয়েক পর হারিয়ে যাওয়া সেই সব মোবাইল ফিরে পেয়ে থানার মধ্যেই আনন্দে মেতে উঠলেন তারা।আর এই খুশির দৃশ্যে বাগনান থানায় লোকজন এবং পুলিশ কর্মীরা উপভোগ করলেন।বলাই বাহুল্য মনে মনে গর্বিত ও হলেন।
জানা গিয়েছে এদিন হাওড়া গ্রামীণ পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল মালিকদের হাতে। শনিবার বাগনান থানায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার এস ডি পি ও শুভম যাদব,বাগনান থানার আই সি অভিজিৎ দাস। এস ডি পি ও জানান,”মোবাইল হারালে শুধু আর্থিক ক্ষতি হয় না মানসিক চাপ ও বাড়ে।তাই এস পি সুবিমল পালের নির্দেশ মতো সে গুলি উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিতে পেরে আমরা খুশি।”
উল্লেখ্য এদিন হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন থানা এলাকার মোট ২২৬টি মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়।যার মধ্যে উলুবেড়িয়া মহকুমা য় ১৩৮ টি রয়েছে।বাগনান থানায় ৩৯ জনের হাতে তুলে দেওয়া হয়।
