Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আমতার তাজপুর-ফুলেশ্বরতলায় সেবাশ্রয় ক্লিনিকের সূচনা, উদ্বোধক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

আমতার তাজপুর-ফুলেশ্বরতলায় সেবাশ্রয় ক্লিনিকের সূচনা, উদ্বোধক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 15, 2026
Ganga-1.jpg

নিজস্ব প্রতিনিধি : বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে রবিবার হাওড়ার তাজপুর ফুলেশ্বরতলায় একটি সেবাশ্রয় ক্লিনিকের সূচনা হয়। ক্লিনিকের উদ্বোধন করেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। এই স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার পাশপাশি ওষুধের ও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিধায়ক সুকান্ত পাল।

হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের তাজপুর ফুলেশ্বরতলার প্রান্তিক মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে, রবিবার একটি সেবাশ্রয় ক্লিনিকের শুরু হয়। এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশপাশি বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা থাকছে। এই সেবাশ্রয় ক্লিনিকের উদ্বোধন করেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। এছাড় ও উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল । বিধায়ক বলেন, “এই সেবাকেন্দ্রে বিনামূল্যে প্রান্তিক মানুষের চিকিৎসা করা হবে। এখানে মেডিসিন বিভাগের চিকিৎসক ছাড়া ও স্ত্রী রোগ ও শিশু রোগ বিষেশজ্ঞরা চিকিৎসা করবেন। বিনামূল্যে ওষুধ দেওয়ারও ব্যবস্থা করা হবে।

এদিন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, “গঙ্গা মিশন প্রকৃতি ও সমাজের দায়বদ্ধ। মানুষ সুস্থ না থাকলে প্রকৃতির ও পরিবেশের জন্য কাজ করবে কি ভাবে ? তাই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রকৃতির পাশপাশি মানব সেবাতে ও যুক্ত থাকবো।”

উল্লেখ্য আমতা বিধানসভা কেন্দ্রের তাজপুর – ফুলেশ্বরতলা এলাকায় প্রান্তিক মানুষেরা বসবাস করেন। তাঁরা এমন স্বাস্থ্য পরিষেবার আশ্বাস পেয়ে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক সুকান্ত পাল ও শ্রী প্রহ্লাদ রায় গোয়েঙ্কাকে।

Post Views: 113

Continue Reading

Previous: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে ‘আরও এক আগ্রাসী পদক্ষেপ’ বলে তীব্র নিন্দা ভারতের
Next: চৈত্রে ভিজবে তিলোত্তমা, উত্তর-দক্ষিণে বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

maoist.jpg

বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন, বাংলায় আত্মসমর্পণ সেই মাওবাদী ক্যাডারের

Online Desk মে 12, 2026
Untitled.png

প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন তাপস রায়

Online Desk মে 12, 2026
local-train.png

শিয়ালদহ ডিভিশনে চালু নয়া ট্রেন; কোন কোন রুটে থাকছে পরিষেবা

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.