Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্কুলের দুই বান্ধবীর মধ্যে গন্ডগল, যার জেরে খুন এক যুবক

স্কুলের দুই বান্ধবীর মধ্যে গন্ডগল, যার জেরে খুন এক যুবক

Online Desk এপ্রিল 13, 2025
Lilua.jpg

নিজস্ব সংবাদদাতা : স্কুলের দুই বান্ধবীর মধ্যে গন্ডগল, যার জেরে খুন এক যুবক। প্রেমিকদের নিয়ে দুই বান্ধবীর মধ্যে বিবাদ ছিল । অভিযোগ বিবাদ থেকেই এক বান্ধবীকে অপর বান্ধবীর প্রেমিক ফোন করে গালিগালাজ, অপমান করে । গালিগালাজের বদলা নিতে নিজের প্রেমিককে নিয়ে যায় লিলুয়ার জগদীশপুরের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী। সেখানেই দুই প্রেমিক ও তাঁর দলবলের মধ্যে মারামারি হয় বলে অভিযোগ। জানা গেছে মারামারির জেরে গুরুতর জখম হয়ে ওই প্রেমিক মারা যায় । মৃতের নাম সাগর তিওয়ারি। তারপর থেকেই পলাতক অভিযুক্ত মনু শর্মা ।
সূত্রের খবর, সাগর ও মনু দুজনেই বন্ধু। তাদের প্রেমিকারাও একে ওপরের বান্ধবী। তারা দুজনেই সালকিয়ার একটি হিন্দু স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। এই চারজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল বলে জানা গেছে। সাগরের প্রেমিকাকে মনু ও তার বান্ধবী ফোন করে অপমান ও গালিগালাজ করে বলে অভিযোগ। সাগর সেই সমস্ত কথা জানতে পারার পর শুক্রবার রাতে মনুর সাথে বামুনগাছির ব্রিজ এলাকায় দেখা করার কথা ছিল। সাগর তার বন্ধুদের সাথে নিয়ে মনুর সাথে দেখা করতে যায়। অপরদিকে মনু ও তার বন্ধুদেরকে নিয়ে আসে। তারপরই দুই দলের সাথে বচসা ও বিবাদ শুরু হয়। বিবাদের ফলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সাগরকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয় অভিযোগ ওঠে।
সেখানেই সাগর অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থা গুরুতর থাকায় শনিবারে রাতে সাগর হাসপাতালেই মারা যায়। অন্যদিকে ঘটনাস্থল থেকে উপযুক্তরা সকলেই পালিয়ে যায়। অভিযুক্ত পিলখানার বাসিন্দা মনু শর্মা র খুঁজে তল্লাশি চালাচ্ছেন লিলুয়া থানার পুলিশ।

Post Views: 88

Continue Reading

Previous: পরমব্রতর পরিচালনায় অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য, প্রকাশ্যে এল ‘ভোগ’ সিরিজের ট্রেলার
Next: নাচছেন ট্রাম্প, ভাইরাল ভিডিও নিয়ে জোর চর্চা

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
SHASHI-THARROR.png

মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.