Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গ্রামে চলবে জগন্নাথ দেবের রথ,উচ্ছসিত সাধারণ মানুষ

গ্রামে চলবে জগন্নাথ দেবের রথ,উচ্ছসিত সাধারণ মানুষ

Online Desk জুন 24, 2025
fhfh.jpg

মনোজ চক্রবর্তী,হাওড়া:
হাওড়া জেলায় অবস্থিত গ্রামটির নাম শশাটি।গ্রামের পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদ। এই গ্রামের মানুষের জীবিকা বলতে মাছ ধরা আর কৃষিকাজ।অনেক পরিযায়ী শ্রমিক ও আছেন। আবার কেউ কেউ ইটভাটায় কাজ ও করেন। এতদিন গ্রামে কোনো রথ ছিল না।নদী তীরবর্তী এই গ্রামের মানুষ রথের দিন মন ভার করে থাকতেন । অবশেষে তাদের ইচ্ছাপূরণ হতে চলেছে। এবার তাদের গ্রামে জগন্নাথ দেবের রথের রথের চাকা ঘুরবে ।
আর তাই শশাটি গ্রামের পশ্চিম প্রান্তে এখন সাজো সাজো রব।আট থেকে আশি ভাসছে রথের আবেগে। মহিলারা রথযাত্রার জন্য পালা করে চাঁদা তুলছেন। কিন্তু কি ভাবে রথের স্বপ্ন পূরণ হল?জানা গিয়েছে বেহালার এক প্রবীণ মহিলা রথটি উপহার হিসাবে গ্রামের মানুষকে দিয়েছেন। এখন শশাটি আদর্শ সংঘের মাঠে চলছে প্যান্ডেল তৈরীর কাজ।এখানেই থাকবে রথ।রথের রীতি মেনে জগন্নাথদের মাসির বাড়ি কোথায় হবে?এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল এক চমকপ্রদ তথ্য।বহতা রূপনারায়ণ নদের তীরে একটি ইটভাটাই হবে জগন্নাথ, বলরাম,সুভদ্রাদের মাসির বাড়ি।কদমগাছের তলায় সেখানে ও অস্থায়ী মন্দির তৈরী করে নয়দিন রাখা হবে জগন্নাথদেবকে ।অফ সিজন হলে ও ইটভাটায় আসা শ্রমিক ও পরিজনরা সঙ্গ দেবে জগন্নাথ,বলরামদেবকে।আর জগন্নাথ,বলরাম সুভদ্রাদের মেসো মশাই কিশোর ঘোষ ও রীতিমতো উচ্ছ্বসিত জগন্নাথ, বলরাম,সুভদ্রাদের আপ্যায়নের জন্য।এই বর্ষাতে যাতে কোন সমস্যা না হয় ,তার দিকে সজাগ নজর রাখছেন তিনি।মাসির বাড়ি ইট ভাটা তেই খেলে বেড়াবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ।

Post Views: 159

Continue Reading

Previous: ইজরায়েল-ইরান যুদ্ধে জয়ের দাবিদার তিন ! কিন্তু বিজয়ী কে ?
Next: শিলিগুড়ির এটিএম ডাকাতি কাণ্ডে গ্রেফতার ৩ উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.