Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ক্যালিফোর্নিয়ার রাস্তায় মানুষের চামড়ার তৈরি পুতুল ঘীরে তীব্র উত্তেজনা

ক্যালিফোর্নিয়ার রাস্তায় মানুষের চামড়ার তৈরি পুতুল ঘীরে তীব্র উত্তেজনা

Online Desk জুলাই 15, 2025
humna-skin-tedy.png

ওঙ্কার ডেস্ক: আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিল অঞ্চলের এক গ্যাস স্টেশনের পাশে হঠাৎই দেখা মিলল এক ‘ভয়ঙ্কর’ টেডি বিয়ারের। রোববার সকালে বাসস্টপের ফুটপাথে বসে থাকা ওই অদ্ভুত খেলনাটি দেখে হতবাক পথচারী ও স্থানীয় পুলিশ। কারণ, এক নজর দেখলেই মনে হচ্ছিল টেডি বিয়ারটি মানুষের চামড়া দিয়ে তৈরি! যা দেখে ভয়ে আতঁকে উঠে অনেকেই। ভয় পাবে না বা কেন, ঐ পুতুলটি চামড়ার মতো দেখতে লেদারি আবরণে মোড়া, মানুষের চোখের খোপ, নাক, ঠোঁট সবকিছুই নিখুঁতভাবে সেলাই করা। দেখে শিউরে উঠতে বাধ্য যে কেউ! তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন, শুরু হয় ফরেনসিক তদন্ত।
প্রথমে আতঙ্ক ছড়ালেও পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে। বিশেষজ্ঞদের পরীক্ষায় স্পষ্ট টেডি বিয়ারটি একেবারেই মানুষের চামড়া দিয়ে তৈরি নয়। এর মধ্যে কোনও মানব টিস্যুর অস্তিত্ব নেই। সম্পূর্ণ কৃত্রিম উপাদান, ল্যাটেক্স ও রঙের নিখুঁত কারুকাজেই তৈরি হয়েছে এই বিভীষিকাময় খেলনা। তদন্তে জানা যায়, দক্ষিণ ক্যারোলিনার এক শিল্পী রবার্ট কেলি ‘ডার্ক সিডস ক্রিয়েশন’ নামে নিজের ব্র্যান্ডে এই টেডি বিয়ারটি বানিয়েছিলেন। পরে সেটি ইটসি অনলাইন শপের মাধ্যমে এক ক্রেতার কাছে পাঠানো হয়। রবার্ট কেলি নিজেই ফেসবুকে পোস্ট করে পুরো ঘটনার দায় স্বীকার করে জানান, ‘‘হ্যাঁ, ওই বিয়ারটি আমারই তৈরি। তবে ক্রেতা এটি দিয়ে কী করবেন, তা জানতাম না।’’
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেলি জানান, বাস্তবের মতো করে ল্যাটেক্স ও রঙের মাধ্যমে তাঁর পণ্যগুলো বানানো হয়। মানুষের আসল চামড়ার ছাপ নিয়ে লাইভ কাস্টিং তৈরি হয়, সেখান থেকেই টেডি বিয়ার, গিটার, এমনকি সোফাও তৈরি করেন তিনি। পুলিশ ওই টেডি বিয়ারটি সরিয়ে ফেলেছে। যদিও এই প্র্যাঙ্কের নেপথ্যে থাকা ব্যক্তিকে নিয়ে তদন্ত আর এগোবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে এক টেডি বিয়ার যে গোটা শহরে এমন আতঙ্কের পরিবেশ তৈরি করবে, তা সত্যিই অচিন্তনীয়!

Post Views: 265

Continue Reading

Previous: ভাঙড়ে রাজ্জাক খান খুনের ষড়যান্ত্রকারিকে গ্রেফতার করল পুলিশ, এই নিয়ে মোট ৫ জন কারাগারে
Next: মহাকাশে ভারতের ‘গগনযানে’র স্বপ্ন ভাসিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.