Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হায়দরাবাদের নয়, ৮ বাউন্সারই কলকাতার! জানা মাত্রই কাজ থেকে অব্যাহতি দিলেন হুমায়ুন, বললেন ‘ষড়যন্ত্র চলছে’

হায়দরাবাদের নয়, ৮ বাউন্সারই কলকাতার! জানা মাত্রই কাজ থেকে অব্যাহতি দিলেন হুমায়ুন, বললেন ‘ষড়যন্ত্র চলছে’

Online Desk ডিসেম্বর 11, 2025
humayun-babri-2.jpg

ওঙ্কার ডেস্ক: আগেই ক্কারী নিয়ে কেলেঙ্কারি হয়েছে! বাবরি মসজিদের শিলান্যাসের সময় সৌদি আরব থেকে দুজন ক্কারী এসেছিলেন বলে খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরে জানা যায় সেই দুই ইসলামী ধর্মীয় নেতা আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা! যে ঘটনার পর ভরতপুরের বিধায়ক দাবি করেছিলেন তাঁকে ঠকানো হয়েছে। ক্কারী নিয়ে সেই বিড়ম্বনার পর এবার জানা গেল হুমায়ুনের নিরাপত্তার জন্য হায়দরাবাদ থেকে যে বাউন্সার আনা হয়েছে, তা আসলে সঠিক নয়! সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের আট বাউন্সারই নাকি কলকাতার!

হায়দরাবাদি বাউন্সারের বদলে কলকাতার বাউন্সার দেওয়ায় ক্ষুব্ধ হুমায়ুন কবীর। তিনি বলেন, হায়দরাবাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তাঁদের তরফে জানানো হয়, বাউন্সাররা নথি সংক্রান্ত সমস্যার কারণে বিমানবন্দরে আটকে পড়েছেন। পরে বিধায়ক জানতে পারেন তাঁর সঙ্গে যে বাউন্সাররা রয়েছেন তাঁরা প্রত্যেকে কলকাতার! এই গোটা বিষয়ের পিছনে চক্রান্ত রয়েছে বলে দাবি তাঁর। হুমায়ুন বলেন, ‘এত বড় ধরণের চক্রান্ত চলছে, আমি খেই হারিয়ে ফেলছি। যাঁদেরকে হায়দরাবাদি বলে জানতাম, পরে জানলাম তাঁরা কলকাতার।’ বিষয়টি জানার পরে বাউন্সারদেরকে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন ভরতপুরের বিধায়ক।

গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবীর। যে ঘটনা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। এই মসজিদ নির্মাণের জন্য বহু মানুষ নির্মাণ সামগ্রী এবং অর্থ দিয়ে সাহায্য করেছেন। সেই আবহে প্রাণনাশের আশঙ্কা করেছিলেন ভরতপুরের বিধায়ক। যে কারণে বাউন্সারের ব্যবস্থা করা হয়েছিল। এদিকে, যাতায়াতের জন্য হেলিকপ্টার ভাড়া করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। আগামী তিন মাস হেলিকপ্টারে চেপে ঘুরে বেড়াবেন তিনি।

Post Views: 236

Continue Reading

Previous: হুমায়ুনের বাবরি মসজিদের তৎপরতায় উত্তপ্ত বাংলা ! ক্ষমতা থাকলে শিলান্যাস ভেঙে দিতাম, বললেন ইয়াহিয়া
Next: লুথ্রা ভাইদের পাসপোর্ট বাতিল করল সরকার; কূটনৈতিক পদ্ধতিতে দেশে ফেরানোর পদক্ষেপ গ্রহনে তৎপর প্রশাসন

সম্পর্কিত গল্প

FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.