Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • “বাংলার বাঘিনী”

“বাংলার বাঘিনী”

Online Desk জুন 3, 2025
MX.jpg

বিপ্লব দাশ : সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের একটি পোস্ট ইতিমধ্যে অনেকেরই নজর কেড়েছে। যার টাইটেল- বাংলার বাঘিনী ! স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে ২৬শের নির্বাচনে তৃণমূলের শ্লোগান কি তাহলেই এটাই ? ২১শের নির্বাচনে তৃণমূলের শ্লোগান ছিল “বাংলা নিজের মেয়েকে চায়”। এর আগেও মমতাকে ‘অগ্নিকন্যা’ বলা হয়েছে। যে নামটি দিয়েছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। এবং এটাই ছিল মমতার উত্থাণের পিছনে একটি ইউএসপি। এবার ২১শের ভোটকে সামনে রেখে মোদি, অমিত শাহ্ বিজেপির যে নির্বাচনী ভেরী বাজিয়ে গেলেন, তাকে রুখতেই কি “বাংলার বাঘিনী”র আগমন ? জল মাপতে শুরু করেছে আই প্যাক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ফুটেজ নিয়ে তৈরি একটি ছোট্টো ভিডিও। তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল X-এ পোস্ট করা হয়েছে, তাতে লেখা “বাংলার বাঘিনী”। তৃণমূলেরই এক নেতা তথা মন্ত্রীর কথায়, কোনও স্লোগান এমনি-এমনিই তৈরি হয় না। তার একটা ন্যারেটিভ থাকে।

সম্প্রতি নেতাজী ইন্ডোরে অমিত শাহ্ বিজেপির অন্দরে যে সুর বেঁধে দিয়ে গেছেন, তার জবাব দিতে এখন থেকেই কী ময়দানে নামতে চাইছে তৃণমূল ! ২৬শের ভোটে বিজেপির অবস্থান কি হবে তা মূলত চারটি জোরালো ইস্যুকে বিজেপির অস্ত্র হিসেবে তুলে ধরতে চেয়েছেন। বিজেপির কাছে প্রতিটি নির্বাচনে অনুপ্রবেশ অবধারিত ভাবে একটা ইস্যু হয়ে এসেছে। এবার অপারেশন সিঁদুরের রেশ টেনে ধরতে একেই গুরুত্ব দিতে চাইছে বিজেপি। অমিত শাহ স্পষ্ট বলেছেন, তৃণমূল সরকার কাঁটা তারের জন্য জমি দিচ্ছে না। অবাধ অনুপ্রবেশ হচ্ছে। ভোট ব্যাঙ্কের স্বার্থে তৃণমূল করছে। তিনি জানিয়েছেন, এরাজ্যে অবাধ নির্বাচন হয়না। অবাধ নির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানত জব্দ হবে। একই সঙ্গে উঠে এসেছে মুর্শিদাবাদ প্রসঙ্গ। অমিত শাহ বলেছেন, দাঙ্গা রাজ্য নিয়ন্ত্রণ করেছে। এক মন্ত্রীকেও অভিযুক্ত করেছেন তিনি। এরপর এসেছে, দেশের নিরাপত্তা। অবশ্যই তা অনুপ্রবেশের পথ ধরে। আর এই চারটি ইস্যু দিয়ে বিজেপি চাইছে “অপারেশন বেঙ্গল”-এর শ্লোগান তুলতে। তারই কি পালটা “বাংলার বাঘিনী” ?

Post Views: 130

Continue Reading

Previous: পুলিশের জালে অপহরণ কান্ডের মূল কান্ডারি সহ গ্রেফতার মোট চারজন
Next: ভাটপাড়ায় বাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের , নিজেদের ঘাড় থেকে দায় সারলো তৃণমূল

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.