Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তারাদের দেশে চলে গেলেন প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক ইলিয়াস পাশা

তারাদের দেশে চলে গেলেন প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক ইলিয়াস পাশা

Online Desk জানুয়ারি 22, 2026
Ilias.jpg

স্পোর্টস রিপোর্টার : ভারতীয় ফুটবলে ব্যাঙ্গালোর আমেদ খান, অরুময় নৈগম, উলগানাথন, বাবু মানি, কার্লটন চ্যাপম্যানের মতো বহু ভালো ভালো ফুটবলার উপহার দিয়েছে। এঁদের মতোই আরও এক ফুটবলার রাইট ব্যাক ইলিয়াস পাশা। ১৯৯০ সালে মহামেডান থেকে ইলিয়াস পাশা যোগ দিলেন ইস্টবেঙ্গলে, গায়ে উঠলো ১৭ নম্বর জার্সি। দ্রুত জায়গা করে নিলেন প্রথম একাদশে। ডানদিক দিয়ে পাশার ওভারল্যাপ অনেকটাই ইস্টবেঙ্গলের রাইট উইঙ্গারের কাজ করতো। ১৯৯০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইলিয়াস পাশা ছিলেন ইস্টবেঙ্গল রক্ষণের অন্যতম নির্ভরযোগ্য নাম। অধিনায়ক ছিলেন ১৯৯৩ সালে I পাশার অধিনায়কত্বে ইস্টবেঙ্গল কাপ উইনার্স কাপে ইরাকের শক্তিশালী দল আল জাওরার বিরুদ্ধে ৬-২ গোলে জয় পেয়েছিল। এছাড়াও সেই বছরেই নেপালের কাঠমান্ডু থেকে জিতে এসেছিলেন ওয়াই ওয়াই কাপ। ইস্টবেঙ্গলে থাকাকালীন ইলিয়াস পাশা ৫ বার কলকাতা লিগ, ৪ বার ডুরান্ড কাপ, ৫ বার শিল্ড, ২ বার রোভার্স কাপ, ৪ বার এয়ারলাইন্স গোল্ড কাপ এবং একবার করে ফেডারেশন কাপ, বরদলুই ট্রফি, সুপার কাপ, ম্যাকডোয়েল কাপ, এস.এস.এস. ট্রফি এবং এ.টি.পি.এ. শিল্ড জয়ী দলের সক্রিয় সদস্য ছিলেন।

২০১২ সালে ক্লাবের প্রতিষ্ঠা দিবসের সময় ব্যাঙ্গালোর থেকে আহমেদ খান ও ইলিয়াস পাশাকে নিয়ে এসে ইস্টবেঙ্গল ক্লাব তাদের সংবর্ধিত করে I ২০১৯ সালেও ক্লাবের শতবর্ষের মঞ্চে সকল অধিনায়কের সঙ্গে পাশাকেও সম্মানিত করা হয় I সেই বছরই ১৩ আগস্ট প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচে পাশা খেলেওছিলেন I

কোটি কোটি লাল হলুদ সমর্থকের হৃদয়ে ইলিয়াস পাশা আজও ক্লাবের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার আরেক নাম I যার নামটা চিরকালীন হয়ে ইস্টবেঙ্গল ক্লাবেই থেকে যাবে I আজ ইলিয়াস পাশার প্রয়াণে ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয় I ক্লাবের অনুর্দ্ধ ১৬ টিম ক্লাব মাঠে প্র্যাক্টিসের আগে ইলিয়াস পাশার স্মরণে নীরবতা পালন করে I

Post Views: 212

Continue Reading

Previous: বারাণসীর ঘাটে দ্বিতীয়বার বিয়ে হিরণের, এবার পুলিশের দ্বারস্থ হলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়
Next: ভারতকে নাগপুরে জিতিয়ে কী বললেন অভিষেক!

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.