Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কুয়াশাচ্ছন্ন আকাশ, বরফ ছোঁয়া বাতাস, কনকনে উত্তর ভারত, কলকাতায় শীত দ্বিতীয় ইনিংস কবে!

কুয়াশাচ্ছন্ন আকাশ, বরফ ছোঁয়া বাতাস, কনকনে উত্তর ভারত, কলকাতায় শীত দ্বিতীয় ইনিংস কবে!

Online Desk ডিসেম্বর 30, 2023
B_yOgkYv.jpeg

সুমন্ত দাশ গুপ্ত, তামসী রায় প্রধান এবং শেখ চিকু, ওঙ্কার বাংলাঃ বছরের শেষে ঘন কুয়াশার চাদরে মুড়েছে উত্তর ভারত। দিল্লি, পঞ্জাব, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানাতে দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। আগামী দু’দিন আরও জাঁকিয়ে ঠান্ডা এবং কুয়াশার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এদিকে, বঙ্গের দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা, আর কলকাতায় শীত! সে আসবে নতুন বছরে।
কুয়াশাচ্ছন্ন আকাশ, বরফ ছোঁয়া বাতাস, এক কথায় কনকনে উত্তর ভারত। কুয়াশার দাপটে দিল্লি, পঞ্জাব, উত্তর প্রদেশ,হরিয়ানাতে দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। দক্ষিণ-পূর্ব উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম বিহার এবং উত্তর পশ্চিম রাজস্থানের ও একই আবস্থা। দিল্লি এবং নয়ডা এলাকার জন্য ‘কোল্ড ডে’ অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। উত্তর ভারতে বিমান পরিষেবা, রেল পরিষেবা এবং সড়ক পথে চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। বিঘ্নিত স্বাভাবিক জনজীবন। আগামী দু’দিন কুয়াশা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিন শীতলতম দিনের পূর্বাভাস রয়েছে মৌসম ভবনের তরফে। এ হেন তাপমাত্রার পূর্বাভাস বেজায় খুশি শীতপ্রেমীরা।
নতুন বছরে দক্ষিণবঙ্গে ফের পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তে কার্যত উধাও হয়ে যাচ্ছে শীত। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে।
উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায়। আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে।

Post Views: 84

Continue Reading

Previous: জন্মদিনে একাধিক কর্মসূচী সুকান্ত মজুমদারের
Next: উত্তর পূর্বে শান্তির খোঁজে ত্রিপাক্ষিক চুক্তি

সম্পর্কিত গল্প

lpg.jpg

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

Online Desk মার্চ 10, 2026
death-leg.jpg

গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, নিহত ৭ শ্রমিক, আশঙ্কাজনক ৪

Online Desk মার্চ 10, 2026
GYANESH.jpg

বঙ্গ সফরের শেষ দিনেও ঠাসা বৈঠক জ্ঞানেশ কুমারের, বিকেলে ফিরবেন দিল্লিতে

Online Desk মার্চ 10, 2026

You may have missed

MOJ.jpg

মোজতবা খামেনেই মৃত্যুকামনা, নয়া সুপ্রিম লিডারের পাশে থাকার বার্তা রাশিয়ার

Online Desk মার্চ 10, 2026
lpg.jpg

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

Online Desk মার্চ 10, 2026
WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026
death-leg.jpg

গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, নিহত ৭ শ্রমিক, আশঙ্কাজনক ৪

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.