Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিয়ে অসুস্থ পড়ুয়ারা, এসএসকেএম-এ দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিয়ে অসুস্থ পড়ুয়ারা, এসএসকেএম-এ দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 15, 2025
mamata-banerjee-sskm.jpg

ওঙ্কার ডেস্ক: ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কলকাতায় রেড রোডে কুচকাওয়াজে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়ল বেশ কয়েক জন পড়ুয়া। শুক্রবার পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ার পর তাদেরকে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন সেখানে তাদেরকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের শারীরিক অবস্থা নিয়ে জানান, অসুস্থ হওয়া পড়ুয়াদের নিয়ে ভয়ের কিছু নেই। গরমের ফলে কয়েক জন অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখন প্রত্যেকের শরীর ঠিক আছে। কেবল এক জন ছাত্রী একটু বেশি অসুস্থ। চিকিৎসকেরা তার উপর নজর রাখছেন। সূত্রের খবর, শুক্রবার রেড রোডে কুচকাওয়াজ চলাকালীন ৫৩ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের সবাইকে নিয়ে আসা হয় হাসপাতালে। ৫৩ জনের মধ্যে মাত্র এক জন পড়ুয়াকে ভর্তি করতে হয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। তবে প্রোগ্রাম থাকলে অনেকের টেনশন হয়। না-খেয়েছিল। অনেকের ডিহাইড্রেশনের সমস্যা ছিল। এক জনকে দেখে অন্যেরা অসুস্থ বোধ করে। এটা মানসিক ব্যাপার। তবে এখন সকলেই ভাল আছে।’ রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘ওদের চুলগুলো বাঁধা ছিল। আমি গিয়ে খুলে দিয়েছি। মাথায় হাত বুলিয়ে একটু আদর করে দিয়েছি সকলকে। জল ও মিষ্টি খাইয়ে দিয়ে এসেছি।’

Post Views: 223

Continue Reading

Previous: স্বাধীনতা দিবসের দিনে শুভাংশু শুক্লার প্রশংসায় মোদী
Next: ভারত-পাকিস্তান অন্তর্দন্দের উপর ভর করে আমেরিকার আসল নিশানা কি উপমহাদেশের বাকি শক্তিধর দেশ গুলি?

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.