Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • ভারতের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটের দল ঘোষণা অজিদের

ভারতের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটের দল ঘোষণা অজিদের

Online Desk অক্টোবর 7, 2025
FB_IMG_1759825566993.jpg

স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজের জন্য মিচেল মার্শের নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। ২০২২ সালের পর ফের ওয়ান ডে সিরিজের জন্য ডাক পেলেন ম্যাথু রেনশ। তবে এখনও তাঁর জাতীয় দলে অভিষেক হয়নি।

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে ২৩ অক্টোবর এবং ২৫ অক্টোবর হবে তৃতীয় ম্যাচ। প্যাট কামিন্সের চোটের কারণে মিচেল মার্শকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। ২৯ বছর বয়সি রেনশ ২০২২ সালে পাকিস্তান সফরে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন ব্যাকআপ হিসেবে।

গত মরসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন রেনশ, কুইন্সল্যান্ডের হয়ে তিনি ৩৫০ রান করেছিলেন। গড় ৫০.০০। সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষেও ছন্দে ছিলেন তিনি। ৮০, ১০৬ এবং ৬২ রান করেছিলেন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে।অস্ট্রেলিয়ার এক দিনের দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কোনোলি, বেন ডোয়ারশুইস, নেথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেজ়লউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জ়াম্পা।

অস্ট্রেলিয়ার টি২০ দল (প্রথম দুই ম্যাচ): মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নেথান এলিস, জশ হেজ়লউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জ়াম্পা।

Continue Reading

Previous: ২৫-এ পা ‘প্রশাসক’ নরেন্দ্র মোদীর ! সরকারের শীর্ষ পদে টানা ২৪ বছরের স্মৃতিচারণা
Next: ১৩ ডিসেম্বর মেসিময় যুবভারতী ম্যাচের টিকিট কবে থেকে পাওয়া যাবে!

সম্পর্কিত গল্প

death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
police.jpg

গাড়ির ছাদে তুলে দিয়ে বাঁধা হল হাত, দেড় কিলোমিটার যাওয়ার পর গাড়ি চাপা দিয়ে খুন যুবককে!

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.