Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত

Online Desk মে 14, 2025
20250514_100456.jpg

ওঙ্কার ডেস্ক: মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাল ভারত। শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ করল নয়াদিল্লি।

মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে তিনি শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা একটি উদ্বেগজনক ঘটনা। গণতন্ত্র হিসেবে, ভারত স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা এবং রাজনৈতিক স্থান সংকুচিত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দ্রুত আয়োজনকে দৃঢ়ভাবে সমর্থন করি।’

ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে আওয়ামী লীগের অফলাইন এবং অনলাইন সমস্ত কাজকর্ম নিষিদ্ধ করেছে। যতদিন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার সম্পন্ন না হয়। ততদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত কয়েক মাস ধরে দাবি করে আসছিল। ছাত্রদের সেই দাবি অবশেষে মেনে নিয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার।

Post Views: 136

Continue Reading

Previous: ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা পাকিস্তানের, দেশ ছাড়ার নির্দেশ
Next: হাওয়া বদল রাজ্যে, বৃহস্পতিবার থেকেই আসছে কালবৈশাখী সঙ্গী শিলাবৃষ্টিও

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.