Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডের আঁচ সীমান্তে, বাংলাদেশ-মায়ানমার ফ্রন্টে কড়া নজর দিল্লির

পহেলগাঁও কাণ্ডের আঁচ সীমান্তে, বাংলাদেশ-মায়ানমার ফ্রন্টে কড়া নজর দিল্লির

Online Desk মে 1, 2025
India-Bangladesh-Border.jpg

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তাক্ত জঙ্গি হানার পর দেশের নিরাপত্তা পরিকাঠামোতে জোরালো সতর্কবার্তা। সীমান্তে তৎপরতা বাড়াতে নির্দেশ দিল কেন্দ্র। শুধু পাকিস্তান নয়, বাড়তি নজর দেওয়া হচ্ছে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তেও।

সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সখ্যতা বাড়ছে গত কয়েক মাস ধরে। গোয়েন্দাদের আশঙ্কা, এই সখ্যতার সুযোগে ঢাকার মাটিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রভাব বিস্তার করছে। মদত পাচ্ছে কিছু চরমপন্থী ইসলামি সংগঠনও। বাংলাদেশের সীমান্ত লাগোয়া জেলাগুলিতে গোপন নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ। সেখান থেকেই ভারতের অভ্যন্তরে অস্থিরতা ছড়ানোর চেষ্টা হচ্ছে, এমনটাই বলছে কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট।

সম্প্রতি মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন দিল্লি। সংশোধিত ওয়াকফ আইন ঘিরে উত্তাল হয়ে ওঠা মুর্শিদাবাদে বাংলাদেশি চক্রান্তের গন্ধ পাচ্ছে গোয়েন্দারা। রিপোর্ট বলছে, সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে অশান্তি ছড়াচ্ছে। এর পর থেকেই ওই সীমান্তে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে।

পাকিস্তানের তরফেও জবাবি প্রস্তুতি শুরু হয়েছে। সূত্র অনুযায়ী, আরব সাগরে পাক নৌসেনা ফায়ার ড্রিল চালাচ্ছে ২ মে পর্যন্ত। পাল্টা সতর্ক বার্তা দিতে ৩ মে পর্যন্ত গুজরাত উপকূল সংলগ্ন অঞ্চলে ভারতীয় নৌবাহিনীও গুলিবর্ষণের মহড়া চালাবে। এই পরিস্থিতিতে রাতারাতি বড় সিদ্ধান্ত পাকিস্তানে— আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আসিম মালিককে দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দ্বায়িত্ব। যেহেতু পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে ইসলামাবাদ, এমন মনে করছেন পর্যবেক্ষকরা।

এদিকে মায়ানমার সীমান্তেও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। উত্তর-পূর্ব ভারত লাগোয়া সীমান্তের নিরাপত্তা যেন ফাঁকি না পায়, তা নিশ্চিত করতে চাইছে দিল্লি। গোয়েন্দারা মনে করছেন, পাকিস্তান ও বাংলাদেশের পাশাপাশি এই রুটও হয়ে উঠতে পারে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের করিডর। উত্তর থেকে দক্ষিণ— সীমান্ত জুড়ে এখন একটাই বার্তা, হালকা চালে নয়, কড়া প্রহরায় সুরক্ষার চাবিকাঠি।

Post Views: 117

Continue Reading

Previous: আকাশসীমা বন্ধের পরে আরও কড়া পদক্ষেপ নিল ভারত ! পাক বিমানকে ‘লক্ষ্যভ্রষ্ট’ করতে পশ্চিম সীমান্তে বসানো হল আধুনিক জ্যামার
Next: বাংলাদেশের মাটি ব্যবহার নয়, ‘মানবিক করিডর’ নিয়ে বিক্ষোভে ফুঁসছে ঢাকা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.