Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১২৫ জনের ডিএনএ শনাক্ত, ৮৩টি দেহ ফিরল পরিবারের কাছে

১২৫ জনের ডিএনএ শনাক্ত, ৮৩টি দেহ ফিরল পরিবারের কাছে

Online Desk জুন 17, 2025
P-2.jpg

আমদাবাদ বিমান দুর্ঘটনায় সোমবার রাত পর্যন্ত মোট ১২৫ জনের ডিএনএ শনাক্ত করা গেছে। এর মধ্যে ৮৩টি দেহ ফেরানো হল মৃতদের পরিবারের কাছে। সোমবার রাতে X-এর একটি পোস্টে একথা জানিয়েছেন গুজরাতের মন্ত্রী রুশিকেশ প্যাটেল।

গত বৃহস্পতিবার দুপুরে আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান এআই-১৭১। ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুনে ভস্মীভূত হয়ে যায় যাত্রীবাহী বিমানটি। ভেঙে পড়ে স্থানীয় একটি মেডিক্যাল কলেজের হস্টেলে। বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ছিলেন মোট ২৪২ জন। অলৌকিক ভাবে প্রাণে বেঁচেছেন মাত্র একজন।

 

হাসপাতাল সূত্রে খবর, যাঁদের দেহ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল এমন ৮ জনের দেহ তাঁদের আত্মীয়রা শনাক্ত করে নিয়ে গেছেন। কিন্তু জটিলতা দেখা দেয় যে সব দেহগুলি তবে বাকিদের ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে যায়। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছিল যে ডিএনএ পরীক্ষাই একমাত্র ভরসা ছিল।

সোমবার রাতে X-এ গুজরাতের মন্ত্রী রুশিকেশ জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় সোমবার রাত ১০টা ২৫ পর্যন্ত ১২৫টি ডিএনএ নমুনা মিলেছে এবং এখনও পর্যন্ত ১২৪ জন নিহতের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ৮৩ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দেহগুলি শনাক্ত করার প্রক্রিয়াও দ্রুতগতিতে চলছে।

Post Views: 270

Continue Reading

Previous: মোহনবাগানের ভালোর জন্য সৃঞ্জয়ের সঙ্গে মিলেমিশে কাজ করার বার্তা দেবাশিসের
Next: দঃবঙ্গে ঢুকছে বর্ষা, জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

OPP.jpg

ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026

You may have missed

OPP.jpg

ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.