Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মোহনবাগানের ভালোর জন্য সৃঞ্জয়ের সঙ্গে মিলেমিশে কাজ করার বার্তা দেবাশিসের

মোহনবাগানের ভালোর জন্য সৃঞ্জয়ের সঙ্গে মিলেমিশে কাজ করার বার্তা দেবাশিসের

Online Desk জুন 16, 2025
FB_IMG_1750082523697.jpg

স্পোর্টস ডেস্ক : মোহনবাগান সভাপতি হিসেবে সচিব সৃঞ্জয় বসুর নেতৃত্বে প্রথম বৈঠকেই দেবাশিস দত্তকে বেছে নেওয়া হল। দেবাশিস সভাপতি ছাড়াও সহ সভাপতি হলেন সৌমিক বসু, মানস ভট্টাচার্য, উত্তম সাহা, কুণাল ঘোষ, দেবাশিস মিত্র। এছাড়া কো অপট করে আনা হল সঞ্জয় ঘোষ, দেবাশিস রায়, অরিজিৎ বন্দোপাধ্যায় ইনভাইট সদস্য হলেন সম্রাট চক্রবর্তী, দীপিকা দাস, দেবাশিস চট্টোপাধ্যায়, তন্ময় চট্টোপাধ্যায়। তবে এই কমিটিতে মাঠের লোকেই ভর্তি গতবারের মত রাজনৈতিক নেতাদের দাপাদাপি নেই। অরূপ রায়, মলয় ঘটকদের মতো মন্ত্রীরা বাদ।

তবে মোহনবাগান সহ সভাপতি কুনাল ঘোষ জানালেন, অরূপ দা, মলয় দা সবাই মোহনবাগানেরই অংশ নেওয়ার অনেক জায়গা আছে কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এদিন সৃঞ্জয় বসু জানালেন, মোহনবাগান মাঠে কলকাতা লিগের খেলার পাশাপাশি কন্যাশ্রী কাপে মহিলা দলের খেলার ব্যবস্থা করার বিষয়ে কোম্পানির সঙ্গে কথাবার্তা বলবেন। পাশাপাশি কো অপট করে অন্য খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের কমিটিতে আনার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। পাশাপাশি ২৯ জুলাই মোহনবাগান দিবস নিয়ে খুব তাড়াতাড়ি তারা সিদ্ধান্ত নেবেন।এদিন দেবাশিস দত্তর জন্য তার অনুগামীরা ঢাক, ঢোল বাজিয়ে তাকে ক্লাবে স্বাগত জানানো হয়। গোলাপের মালা পড়ে সৃঞ্জয় আর দেবাশিস একে অন্যকে স্বাগত জানালেন। এই মধুচন্দ্রিমা থাকবে তো তো ! দেবাশিস বললেন,আমি শাহরুখ খান, অভিষেক বচ্চন বা অমিতাভ বচ্চন নই। আমি একজন আদ্যপান্ত মোহনবাগান সমর্থক। এইভাবেই কাটাতে চাই। কাজ করলে বাবা, দাদা, ঠাকুরদার পরিচয় লাগে না। আমি ফুটবল ভাষার বাইরে কিছু জানি না, বুঝিও না। পদ দিয়ে কাজ হয় না। কাজের লোক সম্মান পায়। আমি সমর্থক হিসেবে কাজ করব। দু’জন মিলে পলিসিগত সিদ্ধান্ত নেব। এবার মোহনবাগানের সভাপতির ভূমিকা পাল্টে যাবে।’

একা নয়, এবার জোড়া স্ট্রাইকারে খেলবেন। পায়ে পা মিলিয়ে চলবেন। কিন্তু মাঠে স্ট্রাইকারদের মধ্যেও ইগোর সমস্যা হয়। সেটা রোখা কি সম্ভব? দেবাশিস দত্ত বলেন, ‘এবছর আমরা ডবল স্ট্রাইকারে খেলছি। সৃঞ্জয় এবং দেবাশিস।‌ ৪-৪-২ ফরমেশনে স্টপার খেললে একজন আরেকজনকে কভার করে। আমাদেরও এই মানসিকতা নিয়ে চলতে হবে। ময়দানের সেরা জুটি ব্যারেটো-বাইচুং আমার হাতে তৈরি। ওদের দু’জনের মধ্যে ইগো দেখিনি। দু’জনেই মোহনবাগান অন্ত প্রাণ। মোহনবাগান ক্লাবকে ভালবাসলে কীসের ইগো !’ গত দু’মাসের কাদা ছোড়াছুড়ির পর উচ্চপদে মিটমাট হয়ে গিয়েছে। হাত মিলিয়েছেন দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। কিন্তু দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে এখনও বিভেদ স্পষ্ট। ধৈর্য ধরার পরামর্শ দেন বাগানের নতুন সভাপতি। এই প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, ‘রাতারাতি একটা মিরাকেল বা ম্যাজিক হওয়া সম্ভব নয়। মাঝে একটা বড় বিভাজন তৈরি হয়েছিল। কিন্তু ছোটরা বাবা-মায়ের থেকেই শেখে। দু’জনের মধ্যে ভাব থাকলে সবকিছু ঠিকঠাক থাকে। তাই রাতারাতি কিছু হবে না। যে পরিপক্বতা আমাদের আছে, তাঁদের নেই। আমরা তাঁদের ইন্ধন দিলে সমস্যা বাড়বে। বাকিদের মানতে হবে তাঁরা সৃঞ্জয় এবং দেবাশিসের লোক, একজনের না। সবাই মোহনবাগানকে ভালবাসে। ব্যক্তির থেকে প্রতিষ্ঠান বড়। তাই কোনও সমস্যা হবে.

Post Views: 264

Continue Reading

Previous: শিক্ষানীতির পোস্টমর্টেম চায় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ, কার্যকারণী বৈঠক শেষে আগামীর রুট-ম্যাপ প্রকাশ
Next: ১২৫ জনের ডিএনএ শনাক্ত, ৮৩টি দেহ ফিরল পরিবারের কাছে

সম্পর্কিত গল্প

2অ্যালেক্স-সাজি.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি

Online Desk জুলাই 19, 2026
1-দেজান-দ্রাজিচ.jpg

বুধবারই শহরে পা রখছেন ড্রাজিচ. অ্যালেক্স আসছেন আজ রবিবার

Online Desk জুলাই 19, 2026
messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.