Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দঃবঙ্গে ঢুকছে বর্ষা, জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

দঃবঙ্গে ঢুকছে বর্ষা, জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুন 17, 2025
jkhk.png

ওঙ্কার ডেস্ক: যেমন কথা তেমন কাজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশের মুখ কিছুটা ভারী ছিলই এবং মঙ্গলবার সকাল থেকেই একটানা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আষাঢ় মাসের প্রথম দিন থেকেই শুরু। মঙ্গলবার সকালে আরও মুখ ভার আকাশের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি। হাওয়া অফিস সূত্রের খবর, দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলে ঝড়-জলে ভোগান্তির আশঙ্কা। শুধু মঙ্গলবার নয়, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও খবর হাওয়া অফিস সূত্রে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি এবং সোমবারের থেকে কয়েক ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবারের থেকে পারদ নেমেছে সর্বনিম্ন তাপমাত্রার। মঙ্গলবার ২৬.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়েও কিছুটা কম। সকাল থেকেই কলকাতা জুড়ে বৃষ্টি, মেঘলা আকাশ। দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি সতর্কতা রয়েছে। আগামী কয়েকঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। ২২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ১৯ জুন পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়াবিদরা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এই পরিস্থিতির প্রেক্ষিতে এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবাহের কারণে, রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

Post Views: 292

Continue Reading

Previous: ১২৫ জনের ডিএনএ শনাক্ত, ৮৩টি দেহ ফিরল পরিবারের কাছে
Next: অবশেষে প্রকাশ্যে এল ‘স্পেশাল অপস সিজন-২’ এর ট্রেলার, বাড়তি চমকে রয়েছে এক টলি অভিনেতা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.